আকরাম খান কে দেখে ই ক্রিকেট এর ব্যাট ধরা শিখি ,
আইসিসি চ্যাম্পিয়ান ট্রফি হাতে আকরাম খানের সেই ছবি টা আজ ও সৃতির পাতায় জ্বলে মিটিমিটি করে।
এক বলে এক রান দরকার , শান্ত এর সেই ব্যাট উচুঁ করে দোঁড়, এই গুলো আজ ও মাঝে মাঝে মনে পড়ে।
নিজেকে কখন ও শান্ত ভেবেছি কখন ও আকরাম খান ভেবেছি। fascination তৈরী হয়ে গিয়েছিলো
এই ভাবে ই বাংলাদেশ ক্রিকেট এর পদচারনা।
সময়ের সাথে সাথে অনেকে আসলো গেলো,
বাংলাদেশের প্রথম বিশ্বমানের তারকা সম্ভবত আশরাফুল ই,
খুব একটা ভালো লাগতো না ছেলে টা কে। খারাপ লাগতো তা ও কিন্তু না।
মাশরাফি ই আমার প্রিয় সব সময়,
আজ হটাত করে বাংলার ক্রিকেটের আকাশে কালো মেঘ,
যে কোনো সময় ঝড় উঠবে, লন্ড বন্ড করে দিবে হয়তো।
যার বিরুদ্ধে এতো গুলো অভিযোগ সেই বোকা সোকা ছেলেটি এখন ও নিরব।
এর পিছনে কার হাত আছে কে জানে কেনো এখন ও নীরব,
বিপিএল শেষ হলো তো অনেক দিন ই হইলো এতো দিন পরে কেনো অভিযোগ? যখন ই ইন্ডিয়ার আইপিএল এর রমরমা ম্যাচ ফিক্সিং সবার সামনে চলে আসলো তখন ই বিপিএল নিয়ে টানাটানি, এতো দিন কেনো কোনো কথা উঠলো না।
প্রথম আলো তাদের প্রতিবেদন এ কোনো যুক্তি প্রমানাদি উপস্থাপন করতে পারে নি।
কোনো রেফারেন্স দিতে পারি নি। কিসের ভিত্তিতে তারা এই সব বলল? তদন্ত চলাকালিন সময়ে কেনো এই ভাবে প্রতিবেদন প্রকাশ করলো ?
কাদের কে খুশি করার জন্য? কিউরিয়াস মাইন্ড ওউয়ান্টস টু নো-
যাদের কে দেখেছি আশরাফুলকে কাঁধে নিয়ে নাচানাচি করতে তারা ই সবার আগে ছুড়ে ফেলে দিলো।
মা তার সন্তান এর ভূলে কখন ও ই ছুড়ে ফেলে না।
ক্ষমা করে আবার ও পরম মমতায় ভালোবাসে।
প্রেমিক তার প্রেমিকার ভূল গুলো মাফ করে দেয়। আবার ভালোবাসে।
প্রেমিকা ও তেমন ই প্রেমিক কে মাফ করে দেয়,
এখন ও প্রমানিত হয় নি আশরাফুল অপরাধী, তার আগে ই তাকে অপরাধী বানিয়ে ফেলা হলো ।
অপরাধ প্রমানিত হলে ও এই জাতি আশরাফুলদের কে ভালোবাসাবে।
পরম মমতায় আগলে রাখবে।
কারন এই ক্রিকেট এক ভালোবাসার নাম।
এই মুহুর্তে আশরাফুল দের পাশা থাকা খুব দরকার।
Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১৩ রাত ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



