খেলাটা শুরু করছে হেফাজত দিয়া ,
এর পর সবার মনে ধারনা হয়ে গেলো সেই রাতে অনেক আলেম মারা গেছে। ,
নিজেদের কে বাঁচানোর জন্য সব সময় এই জামাত শিবির চক্র ধর্ম কে ঢাল হিসেবে ব্যবহার করে আসছে। ৫ ফেব্রুয়ারী থেকে যখন জনতা জেগে উঠলো । প্রানের দাবি নিয়ে যখন এক সুরে শ্লোগান দিতে থাকলো তখন ও জামাত শিবির চক্র এসে আবার ও ধর্ম কে ব্যবহার করলো। ৭১ এ হিন্দু মুসলমান ইস্যু করেছিল ২০১৩ তে এসে শুরু করলো আস্তিক নাস্তিক। আর মরন কামড় টা দিলো হেফাজতী নাটক দিয়ে। সরকার কে জনগনের প্রতিপক্ষ করে তুলল , অর্ধশিক্ষিত আর তুলনা মূলক ভাবে মিডিয়া থেকে দূরে তাদের সামনে উপস্থাপন করা হলো সরকার আর শাহাবাগ থেকে শুধু ইসলাম এর বিরুদ্ধে কথা হচ্ছে। এই বলে অপপ্রচার চালানো হলো , সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে গেলো লীগ এর প্রার্থী , হেফাজত নাটক এর পুরোটা ই ফয়দা তুলে নিলো বিএনপি।
অনেকে ভাবতেছে সরকার বেকায়দায় আছে। তবে এই মুহুর্তে সরকার যদি সকল যুদ্ধপরাধীদের ফাঁসির রায় দেয় আর সেটা কার্যকর এর ব্যবস্থা গ্রহন করে তবে খুব সহজে এই বেকায়দা থেকে উঠে দাঁড়াবে। এই এক টা ক্ষেত্রে বাংলী আপস করবে না।
তাই লীগ এর আগামীর পথ সুগম করার লক্ষে যুদ্ধপরাধীদের ফাসি এর কোন বিকল্প নাই।
আর যাই হোক ক্ষমতা দেশ বিরোধী চক্রের হাতে উঠুক তা কখন ও ই চাই না।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় আর কোনো রাজাকার এর গাড়িতে পতাকা উড়ুক সেটা আর দেখতে চাই না।
জয় বাংলা - জয় বঙ্গবন্ধু
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




