উর্বর এই মাটিতে আজ কোন শস্য নেই-
এই ধরিত্রী করে না অপেক্ষা ক্ষিপ্রমান কোন সুধা বর্ষণের জন্য।
মেঘেদের আনাগোনা কমে গেছে অনেক-
প্রয়োজন নেই বৃষ্টির কবিতা লিখার জন্য।
প্রকৃতির এই লুকোচুরির সাথে আমি পূর্ব পরিচিত-
সকল সম্ভবনার মৃত্যু হয়েছে তাতেও আমি জ্ঞাত।
জন্মাধিকার অভিশাপ হয়েছে জপে অপশক্তির নাম-
যজ্ঞ আজ চরস সেবনে প্রেতাত্মার পথে আমার অভিযান।
কূটস্থ এই আকাশ বদলায়নি একটুও,
বদলেছে মানুষ আর ঘৃণ্য মনুষ্যত্ব।
ডাঁট বজায় রেখে চলে মানুষ অহমিকার চাদরে মুখ লুকিয়ে,
বিধাতা গড়ে দিয়েছে ভেদাভেদ মানুষ আর পশুর প্রভেদ করে।
মানুষের এই রাজ্যে আমি সদাই উদ্বায়ী পশুর মতো-
নির্বোধ আমার আকাশ আর নির্জীব মনুষ্যত্ব।
তঞ্চক নয় এই ধরিত্রী অপরাধি হয়তো আমি-
অবরুদ্ধ আমার মুক্ত ভাবনা আর মানবতা আমার ত্রুটি।
প্রিয় সেই নদীতে আজ কোন পালতোলা নৌকা নেই-
এই নদী ভরাট করে গড়ে উঠেছে বহুতল ভবন।
সভ্যতার কাছে হার মেনেছে অরণ্য-
অচিন পাখির সুর হারিয়েছে,পাখির হয়েছে খাঁচায় গমন।
প্রকৃতির এই ঝঞ্ঝাতে ছিল আমার ভীষণ আপত্তি-
তাই খাঁচাবন্দী আজ আমি আর সভ্য মানুষ আমার দর্শনার্থী।
নিশ্চেতনা অলংকার আমার নিষ্প্রদীপ বেঁচে থাকায়-
পরচ্ছন্দে বিসর্জিত অঙ্কুরিত স্বপ্ন যাত্রা।
সংসিদ্ধ এই ব্যাঘ্র সমাজ,ম্রিয়মাণ জীর্ণ স্বত্বা।
কাণ্ডারি নই আমি , হতাশাই আমার প্রেরনা।
ব্যাবর্তনের পথ হারিয়ে উল্টো পথে হাটি,
ভাগাড়ে আমার বসবাস আমি দারিদ্র্যতার সাঁজায় অপরাধী।
দুর্বচন আমার নিত্য সঙ্গী মানুষ গুলোর ভাষার সাঁজে,
একাসনে বসে করি মিনতি করি কেউ যদি আসে আমার সাথে।
ধরিত্রী হয়তো বদলায়নি বদলেছে দৃশ্যপট-
অসম সমীকরণের ফলাফল আমি ধরিত্রীর ক্রীতদাস।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


