২৫ টা ছেলে দেশের শান্তির জন্য- স্বাধীনতা অক্ষুন্ন রাখার প্রয়াসে না খেয়ে মারা যাচ্ছে, সেই দিকে আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর- আমাদের গন মাধ্যম কর্মী ও সাধারণ মানুষের বিন্দু মাত্র ভ্রূক্ষেপ নেই! তা থাকবে কেন - যে দেশের প্রধানমন্ত্রী তার দেশের মানুষের নিরাপত্তা দিতে অক্ষম, যে দেশের বিরোধীদলীয় নেত্রী জনগনের উপর আস্থা হারিয়ে দেশে সামরিক বাহিনীর হস্তক্ষেপ চায়, যে দেশের গণমাধ্যম কর্মীরা চোখের সামনে একটা মানুষ মরে যাচ্ছে দেখেও বাঁচানোর তাগিদ অনুভব না করে ভিডিও করতে ব্যাস্ত থাকে, যে দেশের মানুষের জন্ম হয়েছে শুধু অপঘাতে মৃত্যুর জন্য - সে দেশের কাছে ২৫ টি সূর্য সন্তানের মৃত্যু কোন মানে রাখে না!
কিন্তু, একটা কথা বলে রাখি, মানে রাখুক আর নাই রাখুক , এদের কারো যদি কিছু হয় - তাহলে পাবলিক কিন্তু কাউরে ছারবে না - এইটা মনে রাইখেন! জনগনের মাইরের উপরে কোন মাইর নাই!
সময় থাকতে জামায়েত-শিবির নিষিদ্ধ করেন- রাজাকারের ফাঁসি দেন।
একটা জিনিষ জানেন তো , " সময় গেলে সাধন হবে না" ।।
জয় বাংলা।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





