somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাশের মিছিলে সোচ্চার বাঙ্গালী।।

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লাশের মিছিলে সোচ্চার বাঙ্গালী। না , সাভারের এই ভবন ধ্বসে পরাকে আমি কোন দুর্ঘটনা বলবো না, এটা ঠাণ্ডা মাথায় খুন। খুন করা হয়েছে কিছু নিরীহ মানুষ কে যাদের প্রতিবাদ করার ক্ষমতা নেই, যাদের জীবনের কোন মূল্য নেই , যারা মানুষরুপী দাস। লাশের পর লাশ পরে আছে সাভারে , কারো কোন বিকার নেই, ওরা হারিয়ে গেছে , ওরা আর আসবে না, আমাদের পোশাকশিল্প কে আরও প্রসারিত করবে না, ওরা সামান্য সহানুভুতিও পাবে না।

ঘটনার প্রেক্ষাপট স্থানীয়দের মতে অনেক টা এরকম- স্থানীয়রা বলছেন, ভবনটি যে ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হয়েছিল তা আগের দিন মঙ্গলবারই স্পষ্ট হয়ে উঠে। কেননা মঙ্গলবার ভবনটিতে বড়সড় একাধিক ফাটল দেখা দেয়। এই ফাটল ধীরে ধীরে বাড়ছিলো। ভবনে ফাটল দেখা দেয়ার পর মঙ্গলবার দুপুরে ভবনটি পরিদর্শনে যান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় প্রকৌশলী আব্দুর রাজ্জাক মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটি ঝুকিপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছিলেন। তিনি অভিমত দেন যে, ভবনটির নিরাপত্তার স্বার্থে বুয়েট থেকে প্রকৌশলী এনে পরীক্ষা- নিরীক্ষা করা প্রয়োজন। তা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। জানা গেছে, মালিক কর্তৃপক্ষ বুয়েটের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগও করেছিল। ফাটল দেখা দেয়ার পরও ভবন মালিক মঙ্গলবার সবাইকে আশ্বস্ত করে বলেছিলেন, এতে কোন সমস্যা হবে না, সামান্য একটু প্লাস্টার খসে পড়েছে মাত্র। তবে মার্কেট কর্তৃপক্ষ মঙ্গলবার পুরো ভবনটি বন্ধ ঘোষণা করে । এর পরও কিভাবে এত মৃত্যুর ঘটনা ঘটলো। ভবটি যে ঝুকিপূর্ণ তা গার্মেন্টস শ্রমিকরা বুঝতে পেরেই অনেকেই সকালে ভিতরে ঢুকতে চায়নি। কিন্তু তাদেরকে জোরকরে কাজে বাধ্য করে মালিক পক্ষের লোকজন। ওই ভবনের চারটি ফ্লোরে তৈরি পোশাক কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতো। ভবনের তৃতীয় তলার নিউ ওয়েভ বটমস লিমিটেড, চতুর্থ তলার প্যান্টম এ্যাপারেলস লিমিটেড, পঞ্চম তলার প্যান্টম ট্যাক লিমিটেড ও ষষ্ঠ তলার ঈথার টেঙটাইল লিমিটেডে পাঁচ থেকে ছয় হাজার শ্রমিক কাজ করেন।

এদের জীবনের নিশ্চয়তা এখানে প্রাধান্য পায় নি, পেয়েছে অর্থলোলুপ মনে বাসনা। কে বা কারা এর পিছনে দায়ী সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ! সরকার , রাজউক , বিভিন্ন প্রকৌশলী থাকা সত্ত্বেও কি করে এই রকম একটি ঝুকিপূর্ণ ভবনে কাজ চালিয়ে নেয়া হচ্ছিল সেটা প্রশ্নবিদ্ধ হয়ে থাকলো! এখানে কি তবে রানার রাজনৈতিক জোর কাজ করেছে?? রাজউক কত টাকার বিনিময়ে এই ভবন তৈরি করার নির্দেশ দিয়েছিল সেটাও জানার বিষয়।।

আমাদের সরকারের এই বিসয়ের কোন ভ্রূক্ষেপ নেই, তারা কেবল শোকপ্রকাশ করেই ক্লান্ত হয়ে পরেছেন। বরং , সরকারের পৃষ্ঠপোষকতায় চলছে এই নৃশংসতা। নিরীহ অসহায় গরীব মানুষের আহাজারি তাদের ছুঁয়ে যাচ্ছে না। আমরা ফেসবুকের মতো সোশ্যাল কমুনিকেসনের জায়গা গুলোয় ফাঁকা চিৎকার করছি - কিছুই করতে পারছি না!

চট্টগ্রামের ফ্লাই-ওভার ভেঙ্গে পরা, ঘূর্ণিঝড় কেন্দ্র ভেঙ্গে পরা - আজকের এই বহুতল ভবন ভেঙ্গে পরা - এগুলো কি আসলেই দুর্ঘটনা?? না , এগুলো আমাদের নিয়তির পরিহাস, গরীব হয়ে জন্মানোর স্বীকৃতি, নষ্ট জাতীর খেয়ালীপনা, সরকারের নাটকের সুযোগ সৃষ্টি। এই আমার গণতান্ত্রিক দেশ, যেখানে মানুষের জীবনের কোন নিরাপত্তা নেই!! আমরা স্বাধীনতার ৪২ বছর পরেও উন্নত মানের কোন উদ্ধার কার্যক্রম চালাতে পারছি নাহ, এই দায়ভার কার??

প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্বাধীনতা ব্যাবসায়িদের দিতে হবে। একটা জীবনের মূল্য দিতে হবে। এই গণহত্যার বিচার করতে হবে। এই পযন্ত ১০০০ এর বেশি আহত উদ্ধার করা হয়েছে। সাংবাদিকদের প্রবেশে কড়াকরি আরোপ করা হয়েছে। সত্যি কত মানুষ নিহত হয়েছে তা হয়ত কোন দিনই জানা যাবেনা। গুম হয়ে যাবে অনেক লাশ।

আপাতত রক্ত চাই, যাদের পক্ষে সাভার যাওয়া সম্ভব না তারা দয়া করে নিচের ঠিকানায় যোগাযোগ করুন। ভুলে যাবেন না , এরা আমাদেরই ভাই- বোন।।

যোগাযোগঃ
01711025876 (টিএসসি)
8629042, 01711025876, 01720080012, 01917264615, 01912082919 (BUET)
01712180246 (Jahangirnagar University)
01923337010 (জাহাঙ্গীরনগর)

এনাম মেডিকেল কলেজ হসপিটালঃ
027743779-82, 01681212777, 01716358146

পঙ্গু হাসপাতাল, শ্যামলীঃ
ডাঃ সনেট: 01711733175
ডাঃ টিপু: 01714107670

শাহবাগের গণজাগরণ মঞ্চে মেডিকেল টীমঃ
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪ -৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

ব্লাড বাংকের নাম্বর:
রেড ক্রিসেন্ট ব্লাড সেন্টারঃ ৯১১৬৫৬৩
সলিমুল্লাহ্ ব্লাড সেন্টারঃ ৭৩১৯১২৩
সন্ধানি (ডি ডি সি) - ৮০১৭১৪৬,৯৬৬৫১৪০
সন্ধানি (ডি এম সি এইচ) - ৯৬৬৮৬৯০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×