আকাশ থেকে বৃষ্টি নামার আগে , যখন উত্তরের আকাশ কালো মেঘে অন্ধকার করে আসত ; সেই সময়টাতে আমি মা'র নিষেধ অমান্য করে বাড়ির পশ্চিম দিকের জমিতে দৌড় দিতাম খেতের আইল থেকে চেরা (কেঁচো) তুলতে। উদ্দেশ্য চেরা(কেঁচো) দিয়ে দেশী মাছ ধরা।
একটু পরেই ঝুম বৃষ্টি নামবে,মাঝে মেঘেরা হুংকার দিবে আর সেই বৃষ্টির মাঝে এক হাতে ছাতা নিয়ে আর অন্য হাতে বড়শী দিয়ে কানচ(শিং), মাগুর, টেংরা ইত্যাদি মাছ ধরতে পুকুরপাড়ে বসতাম ।
আজকের এই ঝুম বৃষ্টি দেখে সেই পুরাণ দিনের কথা মনে পড়ে গেল।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



