somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিভৃতচারী ভাষা-কারিগরঃ এলফ্রিদে ইয়েলিনেক

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অস্ট্রিয়ান লেখিকা এলফ্রিদে ইয়েলিনেক ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা চেক বংশোদ্ভূত ইহুদী এবং মাতার পূর্বপুরুষ ক্যাথলিক রোমানিয়ান-জার্মান। স্টাইরিয়াতে জন্ম হলেও ইয়েলিনেক বেড়ে উঠেন রাজধানী ভিয়েনাতে।

ইয়েলিনেকের রচনায় অস্ট্রিয়ান সাহিত্যের ঐতিহ্য লক্ষণীয়। রবার্ট মুসিলের বিষণ্ণতা এবং ফ্রাঞ্জ কাফকার রসবোধ দ্বারা তিনি অনুপ্রাণিত।

তার প্রথম উপন্যাস বের হয় ১৯৬৯ সালে। বছর দুয়েক পর অস্ট্রিয়ান কম্যুনিস্ট পার্টির সাথে জড়িয়ে পড়েন। পরবর্তী দেড় দশক সক্রিয়ভাবে এই যাত্রা অব্যাহত থাকে।

১৯৭৫ সালে ইয়েলিনিকের চতুর্থ উপন্যাস ‘উইমেন এজ লাভার্স’ দর্শকপ্রিয়তা লাভ করে। উপন্যাসের কাহিনী ব্রিজিত ও পলা নামক দুই রমণীকে নিয়ে। তারা উভয়েই স্বামী, সন্তান নিয়ে ভবিষ্যতের সুখী জীবনের স্বপ্ন দেখে। ব্রিজিতের স্বপ্ন সত্যি হয় এবং সে সামাজিক মর্যাদা অর্জন করে। যদিও ব্যক্তিস্বাধীনতাকে চিরতরে বিসর্জন দিয়েই ব্রিজিত তা লাভ করে। অন্যদিকে পলার বিশ্বাস ভালবাসা নামক ভ্রম দ্বারা চূর্ণ হয়ে যায়।

১৯৮৩ সালে প্রকাশিত ‘দ্য পিয়ানো টিচার’ ইয়েলিনেকের সম্ভবত শ্রেষ্ঠ উপন্যাস। মাতা, কন্যা এবং কন্যার প্রেমিকের মধ্যে এক ত্রিভুজ প্রেমের দ্বন্দ্ব তিনি তুলে ধরেন এই উপন্যাসে। নারীজীবনের কঠিন বাস্তবতার পাশাপাশি নারী চরিত্রের নিষ্ঠুরতাও ইয়েলিনেক আশ্চর্য শৈলীতে বর্ণনা করেছেন।

এছাড়া তার অন্যান্য উপন্যাসের মধ্যে ‘ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল টাইম্‌স’; ‘গ্রিড’ এবং নাটকের মধ্যে ‘সাইলেন্স’; ‘ক্লাউডস,হোম’ ইত্যাদি উল্লেখযোগ্য। তার অধিকাংশ লেখায় যৌনতা, নারীদের উপর পীড়ন, শোষণ, নির্যাতনের বিষয়টি পাওয়া যায়।
ইয়েলিনেক ২০০৪ সালে সাহিত্যে নোবেল পদক লাভ করেন। নিভৃতচারী এই লেখিকা পদক গ্রহণ অনুষ্ঠানে যোগদান না করে কেবল শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও পাঠিয়ে দেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×