আজকাল ধুমপান করাটা একটা ফ্যাশনে পরিনত হয়েছে।
আবার কিছুদিন আগেও মনে করা হত যারা ধুমপান করেন না তারা "অসামাজিক"।
আসলেই কি তাই???
আমরা অনেকেই অনেক কথা বলে থাকি-"দেশের উন্নতি হবে না","এটা করা উচিৎ,ওটা করা উচিৎ"-আসলে কি করলে দেশের উন্নতি হবে সেটা কি কেউ ভেবে দেখেছি???
দেশের সবচেয়ে বড় সমস্যা দারিদ্র ।।
আমরা ইচ্ছে করলেই এ সমস্যার সমাধান করতে পারি ।
পাঠকবৃন্দ,আপনাদের মনে হতে পারে-"বলাটা অনেক সহজ"।
কিন্তু,আমরা যদি একটু চিন্তা করি যে অসংখ্য ছোট্ট বালি কণার সমন্বয়েই গড়ে ওঠে বিশাল ইমারত ,তাহলে সমাধানটা নিজেরাই পেয়ে যাব।
প্রতিদিন যত টাকা আমরা ধুমপান অথবা এরকমই কোন বাজে কাজে ব্যয় করি তা না করে যদি একটু একটু করে জমা করি তাহলে সেটাই অবদান রাখতে পারে দারিদ্র দূরীকরণে তথা দেশ গঠনে ।।
আর আমরাও সুস্থ স্বাভাবিক জীবন-যাপন করত পারি ।
তাহলে একটু ভেবে দেখবেন কী?
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০০৮ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


