somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে গুজব ছড়াবেন না প্লিজ

৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একাদশ জাতীয় নির্বাচন নিয়ে অনেকেই পোস্ট দিচ্ছেন ব্লগে। এটা অস্বাভাবিক কিছু নয়। এরকম মিডিয়া দেউলিয়াত্ব এর সময়ে স্বভাবতই ব্লগের উপরেই বেশিরভাগ মানুষ নির্ভর করবে।

গতকাল থেকে নির্বাচন বিষয়ক পোস্টসমূহ খেয়াল করছিলাম। বেশ কিছু পোস্ট আসছে যা একেবারেই জেনুইন। সেখানে কেউ নিজের ভোটের অভিজ্ঞতা বর্ননা করেছেন, কেউ তাঁর আত্মীয় এর বরাত দিয়ে ভোট সেন্টারের অবস্থা এর বর্ননা দিয়েছেন। এরকম পোস্ট পাঠকদের জন্য অবশ্যই ভাইটাল একটা ইনফরমেশান থ্রো করতে পারবে।

কিন্তু বেশিরভাগ পোস্ট ই আসছে সারা ’দেশে কি হচ্ছে!’ টাইপের, যা আমি স্রেফ গুজব হিসেবেই ধরতে চাই আপাতত। কেউ যদি নিজ থেকে বলেন ’সারাদেশে ভোট সুষ্ঠ হয়েছে’ সেটাও গুজব আর কেউ যদি দাবি করেন ’সারাদেশে ভোট সহিংসতা হয়েছে‘ তাহলেও গুজব বলেই ধরে নিবো।

একজন ব্লগার হিসেবে সারা দেশের পরিস্থিতি জানার কোন অথেনটিক ওয়ে নাই। বর্তমানে সচল কোন নিউজ মিডিয়া বা ফেসবুকের র‌্যান্ডম পোস্ট থেকেই তথ্য জেনে কেউ সাম আপ করতে পারবেন না।

বরং আপনি যেটা করতে পারেন সেটা হলো নিজের ভোট, আপনার পরিবারের ভোট এমনকি আপনার নিকটাত্মীয়ের ভোটের অবস্থা নিয়ে লিখুন। যতটুকু দেখেছেন ততটুকুই লিখুন, যা দেখেছেন তাই লিখুন। দয়া করে ‘ভোট ভাবনা’, ‘সারা দেশের একি অবস্থা!’ নামের গুজব পোস্ট অন্ততঃ ব্লগে করবেন না।

নির্বাচন নিয়ে ব্যক্তিগত মতামত ভাবনা থাকতেই পারে, কিন্তু সে ব্যাপারে লেইম বা ম্যাঁও প্যাঁও কোন যুক্তি দিয়ে সরাসরি প্রকাশ করবেন না। আপনার একটা লাইন ই হয়তো দেশের সহিংস পরিস্থিতি উসকে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে কেউ চাইবেন না।

দায়ীত্ব নিয়ে ব্লগিং করুন, চোখ কানের সাথে সাথে নিজের বুদ্ধি বিবেচনাও কাজে লাগিয়ে ব্লগিং করুন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৯
১০টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×