somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন ২৩ থেকে ২৫ বছর বয়সি ছেলের আত্মোপলব্ধি

১৬ ই নভেম্বর, ২০১১ রাত ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ থেকে ২৫ বয়সটি একটি ছেলের জন্য বড়ই অদ্ভুত এক সময় ! যেন কোনো বিশাল ঢেউয়ের উপর ইতিউতি ইতস্ততঃ ভেসে বেড়ানো। কি হচ্ছে সেটা উপলব্ধি করার মত যথেষ্ট জ্ঞানও নেই, কি হবে সেটা সম্পর্কেও কোনো আন্দাজ নেই ! তাদের এক্স গার্লফ্রেন্ডদের একের পর এক বিয়ে হতে থাকে চোখের অসহায় দৃষ্টির সামনে। কারো কারো ক্যারিয়ার মাত্র পথ চলতে শুরু করেছে, আর যাদের এখনো ঢের বাকি ( সামাজিক এবং প্রচলিত শিক্ষাব্যবস্থার জাঁতাকলে পিষ্ট হয়ে ) তারা কেমন যেন পরাজিত ঈর্ষাকাতর চোখে ক্যারিয়ার শুরু করা ছেলেটির দিকে তাকায়। ভাবে দোষটা কি তার, নাকি ওই ছেলের নাকি ভাগ্যের ! সিনিয়ররা ভাবেন, "তুমি তো এখনো ততটা লায়েক হয়ে উঠোনি। তুমি আর কিইবা বুঝবে !"। জুনিয়ররা ভাবে "আরে ভাইয়া আপনার দিনতো শেষ, আমগো রক্ত গরম, এখন আমগো দিন, আপনি কি অতশত বুঝবেন? ( মানে মানে কাইটা পড়েন - মনে মনে )"
খবরের কাগজ আর টিভি চ্যানেলের গুরুগম্ভীর সংবাদ গুলো ছেলেটিকে কিঞ্চিত চিন্তিত করে, আবার টম এন্ড জেরি কার্টুন দেখার অভ্যাসটাও পুরোপুরি ছাড়তে পারেনা। ফাস্টফুড শপগুলোর স্বচ্ছ কাচের দেয়াল ভেদ করে বার্গারগুলোর দিকে লোভাতুর দৃষ্টি দিতে দিতে ভাবে, এত অল্প বয়সে ভুঁড়ি বের হলে কি চলবে ? আর কোনো ফ্রীই আসলে ফ্রী না।
কোনো ছেলের সপ্তাহের অলস দিনগুলো যেন ফুরোতেই চায়না, আর কারো নতুন বসের মন যোগাতে ছুটির দিনগুলোতেও গাধার খাটনি খাটতে খাটতে মনে পড়ে, আহা ! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
দেখা হলেই মমতাময়ী আন্টিরা মাথায় হাত বোলাতে বোলাতে খোঁচা মারেন, " তা বাবা বিয়ে করছ কখন? তোমার মায়ের তো এখন একটু শান্তি দরকার, তোমার বন্ধুরা কিন্তু সব গুছিয়ে নিল !" আর শ্রদ্ধাভাজন আঙ্কলেররা গম্ভীর মুখে ভ্রু কুঁচকে বলেন, " ক্যারিয়ার কে হালকা ভাবে নিলে চলবে? এ বয়সে একটু কষ্ট না করলে কখন করবে? তোমাকে নিয়ে তো তোমার বাবার অনেক আশা ভরসা ! "
ছেলেটি অবাক হয়ে আবিষ্কার করে বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে বসে থাকলেও নিজেকে প্রমাণ করার মত কোনো অর্জনই তার নেই ! সে সুযোগই বা তাকে দিল কে ? কাউকে ইতিমধ্যেই রূঢ় বাস্তবের কড়াল থাবা আঘাত করেছে, কেউ এখনো ভাবছে কখন যে বাস্তব জীবনে নেমে সংসার শুরু করবো ! সবাই অবশ্য ভালো ভাবেই বুঝে ফেলেছে যে জীবনটা স্কুলের গন্ডিতে শেখা ততটা সহজ সরল নয়, কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার খাতায় লেখা জীবনের তাৎপর্য মানে গুলো নিছকই ফাকা বুলি। সারাজীবন পলিটিক্স কে ঘৃণা করে এসে দেখা যায় এই ব্যাধিটি সমাজের সমাজের প্রতিটি শিরা উপশিরা অনেক আগেই খেয়ে ফেলেছে। এটা ছাড়া কোথায়ও এক পাও ফেলা যায় না। আর রাজনীতির ছত্রছায়ায় গা বাঁচিয়ে চলিয়েরা ধীরে ধীরে উপলব্ধি করতে থাকে, আসলে কি রাজনীতি তাদের কিছু দিয়েছে নাকি সবই ছিল স্বার্থ হাসিলের নির্লজ্জ ষঢ়যন্ত্র ?
এটা বুঝতে তার একটু দেরিই হয়ে যায় যে ভালোবাসা আসলে ততটা অন্ধ নয় এবং বন্ধুত্বের মধ্যেও শর্ত রয়েই যায়। বাবা মা ছাড়া কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। অন্যান্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে অবশ্যই নিজস্ব কিছু না কিছু ত্যাগ করতেই হবে।

দিন শেষে একাকী জ্যোৎস্নালোকিত তারা ভরা আকাশের দিকে তাকিয়ে সে ভাবে, যেভাবে চেয়েছিল জীবনটা ঠিক সেরকম নাহলেও, কিছু অপূর্ণতার মাঝেও জীবনটা আসলে ততটা খারাপও নয় !


( লেখাটির মূল ভাবনা আমার এক ফেসবুক বন্ধুর ছোট্ট একটা স্ট্যাটাস থেকে। লিখাটি ছিল ইংরেজিতে কয়েক লাইন । সেও তার অন্য এক বন্ধু থেকে কপি করে। আমার পড়ে মনে হল প্রতিটি লাইন যেন আমার কথাই বলছে ! সাথে সাথে আবার মনে হল কথাগুলো অস্বীকার করতে পারবে এমন কয়টি ছেলে পাওয়া যাবে ? তাই ওই বন্ধুর অনুমতি সাপেক্ষে লিখাটি আমি বাংলায় আমার মত করে লিখলাম। আপনাদের সাথে শেয়ার না করলে মনে হচ্ছে বিরাট এক দায় রয়েই যাবে।)
১৪টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অবশেষে ফার্স্ট হইলাম........দীর্ঘ ৮ বছর অপেক্ষার পরে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:১৪



আমি কখনো প্রথম সারির ব্লগার ছিলাম না। হিটের দিক থেকে বা পোস্টের সংখ্যার দিক থেকে, কিংবা লেখাতেও নই, কাগজে-কলমে তো নইই!!! কাগজে-কলমে মানে সামু'র ১ম পাতার ব্লগারদের বাম... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×