somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই অবেলায়

১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিরোনামহীনের ৩টা গান ৩টা জেনারেশনকে রিপ্রেজেন্ট করে।জাহাজী জেনারেশন,আবার হাসিমুখ জেনারেশন,এই অবেলায় জেনারেশন। একজন শ্রোতার একটা ব্যান্ডের প্রতি ভালোবাসা বা আগ্রহ তৈরি হয় একটা গানের মধ্যমেই। এরপর ধীরে ধীরে সে বাকি গানগুলো আবিষ্কার করে। শিরোনামহীনের শ্রোতা তৈরির পিছনে এই তিনটা গানের ভূমিকা সবচেয়ে বেশি।আমি বলছিনা অন্য কোনো গান শুনে মানুষ শিরোনামহীনের ফ্যান হয়নি,কিন্তু রেশিও হিসেব করলে এই তিন গানের ধারে কাছেও অন্য গান টিকবেনা।
জাহাজী আর আবার হাসিমুখ নিয়ে কারো কোনো সমস্যা না থাকলেও মাঝে মাঝেই এই অবেলায় নিয়ে কেউ কেউ কথা বলে। এখন এইটা আসলে কেন হয়?আমি একটু বোঝার চেষ্টা করেছি এবং আমার যা ফাইন্ডিংস তাই শেয়ার করছি।
এই অবেলায় নিয়ে যারা একটু নেতিবাচক কথা বলতে চায় এরা মূলত জাহাজী, আবার হাসিমুখ বা এইগানগুলোর সমসাময়িক অন্য কোনো গান শুনেই শিরোনামহীনের ফ্যান হইছে। তবে আমার ধারনা মূলত আবার হাসিমুখ শুনেই তারা ফ্যান হইছে। এই অবেলায় রিলিজ হওয়ার আগে আবার হাসিমুখই ছিলো শিরোনামহীনের সবচেয়ে জনপ্রিয় গান।আমার ধারনা লাস্ট কয়েক বছরে ধীরে ধীরে আবার হাসিমুখের জনপ্রিয়তাকে এই অবেলায় ছাপিয়ে গেছে। এবং এটাই মূল কারন। যারা আবার হাসিমুখ শুনে শিরোনামহীনের ফ্যান হইছে তাদের কাছে এইটা মাইনা নেওয়া কষ্টের। যারা জাহাজী শুনে ফ্যান হইছে তাদের কাছে জাহজীই সেরা।যারা আবার হাসিমুখ শুনে ফ্যান হইছে তাদের কাছে আবার হাসিমুখই সেরা,আমি নিজেও এই দলে।আর যারা এই অবেলায় শুনে ফ্যান হইছে তাদের কাছে এই অবেলায়ই সেরা।প্রথম ভালোলাগাকে অন্যকিছু দিয়ে রিপ্লেস করা যায়না।
এরসাথে মাইনর কিছু বিষয় কাজ করতে পারে যেমন আগের ভোকালের অনেক ফ্যানদের কাছেও ভালো না লাগতে পারে।তবে আমার মনে হয়না এই বিষয় এখন আর খুবই একটা কাজ করে।তবে এইটাও একটা স্বাভাবিক বিষয়ই।ধরেন আল্লাহ না করুক কোনো কারনে যদি ইসতিয়াক ভাই ব্যান্ডে না থাকোন এবং তার পরিবর্তে অন্য কেউ এই অবেলায় বা ইসতিয়াক ভাইর গাওয়া অন্য কোনো গান গায় তখনও যারা এইসব গান শুনে শিরোনামহীনের ফ্যান হইছে তাদের কাছেও মাইনা নিতে কষ্ট হবে।
এছাড়াও টিকটক টিকটক বলেও এই অবেলায়কে কেউ কেউ ডিমিন করার ট্রাই করে। ভাই বাংলাদেশের এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে স্টুডেন্টরা চিৎকার করে এই অবেলায় গায় নাই। শুধু দেশেই না ভারতে,ফ্রান্সে,অস্ট্রেলিয়ায় সব যায়গায় একই চিত্র। সো আপনাদের এই প্রপাগাণ্ডা আর কাজ করেনা সুতরাং মাইনা নেওয়াই বেটার।
শিরোনামহীনের নতুন এলবামের বেশকিছু গান চলে আসছে,সামনে আরো আসবে।একটা এলবামের সবগুলো গান তো আর হিট হয়না, হয় ২/১ টা। হয়ত এখান থেকেই কোনো একটা গান শুনে শিরোনামহীনের নতুন নতুন শ্রোতা তৈরি হবে,ছাড়িয়ে যাবে এই অবেলায়কে।কিংবা হয়ত এসবের কিছুই হবেনা।তাতে কি আসে যায়। এই ছাড়িয়ে যাওয়া না যাওয়ার লড়াই চলতে থাকুক।

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১১:৩৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×