somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাঙ্গিয়া সমাচার

০৬ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দাবার সহিত অপরাপর খেলাসমূহের মৌলিক পার্থক্য হইল ইহাতে খেলোয়াড়গণই দর্শক হিসেবে প্রাধান্য পাইয়া থাকে। সাধারণ জনগোষ্ঠী যাহারা দাবা খেলিতে পারে না কিংবা অল্প মাত্রায় বুঝিতে সক্ষম তাহাদের পক্ষে এই খেলা দেখিয়ে উপভোগ করা অনেকটা রাগ সংগীত শুনিয়া সংগীতের মর্ম উপলব্ধি করিবার মতোই দুরূহ ব্যাপার। ইহাতে দাবাকে যদি কেহ নিরামিষ কিংবা বিরক্তিকর খেলা বলিয়া অভিহিত করিয়া থাকেন তাহাতে আমার কোনো আপত্তি নাই কিন্তু একই কারনে যদি দাবা খেলোয়াড়গণকেও আরোপিত করা হয় তাহা কোনো অবস্থাতেই মানিতে রাজী নহে। বরং অন্যান্য সংস্কৃতিমনা মনুষ্য জাতির তুলনায় দাবারুদের সূক্ষ্ম রসবোধের অবস্থান যে অনেকখানি উপরের দিকে তাহা জানাইয়া সবার ভুল ভাঙ্গাইয়া দিতে চাই।
এক খানা ছোট খাটো দাবাড়ু হইবার সুবাধে আমাকে মাঝে মধ্যেই বড় বড় দাবারুদের সহিত দেশ-বিদেশ ছুটোছুটি করিতে হয়। দেশ-বিদেশে নির্মল ভ্রমনান্দের সহিত আরও যাহা মস্তিষ্কের সৃতি ভাণ্ডারে জমা হইয়া আছে তাহা হইল কিছু অকৃত্রিম হাস্যরস্পদ ঘটনা। এই অকৃত্রিম ঘটনাগুলো যেন সময়ের বিবর্তনে হারাইয়া না যায় সেই কারনেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। যাহা হোক দাবারুদের গুণকীর্তন আর বর্ধিত না করিয়া মুল রচনায় ফিরিয়া আসি।
ভারতের এক প্রদেশে বড় একখানা দাবা প্রতিযোগিতার আয়োজন করায় আমরা দেশের কিছু ছোট-বড় খেলোয়াড় ভিন্ন ভিন্ন বাহনে করিয়া গন্তব্যের উদ্দেশ্যে ছুটিলাম। গন্তব্যে পৌঁছাইয়া আমরা আমাদের পছন্দনীয় সঙ্গী লইয়া কক্ষ ভাগাভাগি করিয়া লইলেও আমাদের এক বড় খেলোয়াড়ের (নাম উল্লেখ করিয়া তাহার সম্মান হানি ঘটাইবার অভিপ্রায় নাই) ভাগ্যে জুটিল বিদেশী এক খানা সঙ্গী। কক্ষ সঙ্গী হিসেবে বিদেশী কাউকে পাওয়ার সুফল এবং কুফল দুইই বিদ্যমান তাহা সম্পূর্ণ নির্ভর করে বিদেশী সঙ্গীর চারিত্রিক বৈশিষ্টের উপর। সেই বিদেশী সঙ্গীর এক খানা অভ্যাস ছিল স্নান করিবার পূর্বে জাঙ্গিয়ার উপর গামছা সদৃশ এক খানা বস্র পরিধান করিয়া অর্ধনগ্ন হইয়া হাঁটিয়া বেড়ানো। ইহাকে অসভ্যতা বলিয়া জ্ঞান না করিয়া নিজ নিজ সংস্কৃতির বাহক বলিয়া মানিয়া লওয়াই বুদ্ধিমানের কাজ হইবে। এদিকে হন্টনের গতির কারনেই হোক আর তীব্র বায়ুপ্রবাহের কারনেই হোক মাঝে মাঝেই বিদেশী সঙ্গীর গামছাখানি উঠিয়া গিয়া সুদৃশ্য অন্তর্ধান বস্রখানি আমাদের বড় খেলোয়াড়ের দৃষ্টিগোচর হইতেছিল। প্রাথমিক অবস্থায় সেইদিকে তেমন দৃষ্টিপাত না করিলেও পরবর্তিতে আমাদের বড় খেলোয়াড়ের সেই অন্তর্ধান বস্রখানি নিজের বলিয়া সন্দেহ হইতে লাগিল। কিয়ৎকাল গভীরভাবে পর্যবেক্ষন করিয়া বড় খেলোয়াড় এই সিদ্ধান্তে উপনীত হইলে যে ভুলবশতই হোক অথবা ইচ্ছাকৃত বিদেশী সঙ্গী তাহার অন্তর্ধান বস্র পরিধান করিয়াছে। অতঃপর আর্কিমিডিসের মতো নগ্ন হইয়া ইউরেকা ইউরেকা বলিয়া চিৎকার না করিয়া বড় খেলোয়াড় খুবি বিনম্র সহকারে তাহার সন্দেহের কথা বিদেশী সঙ্গীর নিকট উত্থাপন করিল। বিদেশী সঙ্গী রম্য করিতেছে ভাবিয়া সন্দেহখানি হাসিয়াই উড়াইয়া দিল। পরবর্তীতে আমাদের বড় খেলোয়াড় যখন একের পর এক যুক্তি আর প্রমানের মিসাইল দাগাইতে লাগিল তখন বিদেশী সঙ্গীর আত্মবিশ্বাসে চিড় ধরিল। বিদেশী সঙ্গী তাহার এই বুদ্ধিভ্রষ্টটার কারনে হতভম্ব হইয়া বড় খেলোয়াড়ের নিকট শেষবারের মতো জানিতে চাহিল যাহা বলিতেছে সত্য কিনা? বড় খেলোয়াড় নির্ভরতার একখানা হাসি উপহার দিয়া জানাইল যে সূর্যের পূর্বদিক হইতে উদিত হইয়া পশ্চিমে অস্তমিত যাইবার ক্ষেত্রে যেমন কোনো সন্দেহ নাই তেমনি এই অন্তর্ধান বস্রখানি যে তাহার তাহাতেও সন্দেহের কোনও অবকাশ নাই । বিদেশী সঙ্গী ভাবিল ইহার পর আর কোনও কথা থাকিতে পারে না। অতঃপর অত্যান্ত লজ্জিত আর বারংবার দুঃখিত হইয়া তৎক্ষণাৎ বস্রখানি খুলিয়া উষ্ণ জলে সাবান দ্বারা ধৌত করিয়া ইস্ত্রি করিয়া তাহার দেওয়া জীবাণুগুলোকে উত্তম রুপে মারিয়া বড় খেলোয়াড়ের নিকট প্রদান করিল। বড় খেলোয়াড় তাহার বিদেশী সঙ্গীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে বুঝাইল যে অপরের অন্তর্ধান বস্র পরিধান করা এমন কোনও গুরুতর অপরাধ নহে। বিদেশী সঙ্গী বড় খেলোয়াড়ের এহেন উদারতায় চমকিত হইল। বড় খেলোয়াড় অন্তর্ধান বস্রখানি তাহার বাক্সপেটোরায় রাখিবার সময় বস্রখানির এক খানা যমজ ভাইকে উক্ত স্থানে শায়িত অবস্থায় দেখিয়া জ্ঞান হারাইবার উপক্রম হইল। নির্বুদ্ধ জাঙ্গিয়া কোম্পানি কি কারনে একই রকম দেখিতে দুইখানি জাঙ্গিয়া আবিষ্কার করিয়া তাহাকে বিব্রত করিল তাহা ভাবিয়া আর কুল পাইল না। পাছে সত্য উদঘাটনে বিপদ আরও বাড়িয়া যায় এই শঙ্কায় বড় খেলোয়াড় বস্রখানি তাহার বাক্সপেটোরায় তালাবন্ধ করিয়া রাখিয়া দিল। সেই আসরে আতঙ্কে হোক কিংবা অনুশোচনায় আমাদের বেচারা বড় খেলোয়াড়ের সেই সুদৃশ্য জাঙ্গিয়াখানি আর পরা হইল না।
সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৬
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×