বনের সবাই নির্বাচন চাচ্ছে। বাঘের একক কতৃত্ত আর কেও মানছে না। যখন খুশী একে ধরো ওকে মারো... মগের মুল্লুক নাকি?? বাঘও সবার আন্দোলনের মুখে একদম কোণঠাসা। ছাইরা দে মা কাইন্দা বাঁচি অবস্থা! শেষ পর্যন্ত সিদ্ধান্ত হল একজন নির্দলীয় নিরপেক্ষ পশুর অধীনে অবাধ ও সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে বনের রাজা নির্বাচিত করা হবে। এখন নির্দলীয় নিরপেক্ষ পশু কই পাই? সবাই তো রাজা হতে চায়! কেও কাউকে বিশ্বাস করে না, এই নিয়ে বনে চরম বিশৃঙ্খলা। অবশেষে পাশের বন থেকে একটা চামচিকাকে ধরে আনা হোল নির্বাচন পরিচালনার জন্য। নির্বাচন উপলক্ষে বনে একদম সাজ সাজ রব। হাতি-ঘোড়া, বাঘ-সিংহ, শিয়াল-কুকুর সব প্রস্তুত। কিন্তু নির্বাচন শেষে যখন ফলাফল ঘোষণা করা হোল তখনতো সবার মাথায় হাত। বনের রাজা কিনা কুনো ব্যাঙ! জঙ্গলের ডোবা-নালার মধ্যে লাখ লাখ কুনো ব্যাঙ যে ঘাপটি মাইরা পইরা ছিল তার খবর কেউ রাখে নাই। কুনো ব্যাঙ রাজা হওয়ার কিছুদিনের মধ্যেই পুরা জঙ্গলরে একদম ডোবা-নালায় পরিণত করে ফেলল। কুনো বাঙদের আনন্দের আর সীমা নাই। বাকি পশুরা আর কি করবে? জঙ্গল ছেড়ে তো কোথাও যাওয়ার জায়গাও নাই। তাই সেই ডোবা-নালাতেই সবাই গলা জড়াজড়ি কইরা পইরা থাকে আর মনের দুঃখে গান গায় " আগে কি সুন্দর দিন কাটাইতাম"।
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।