somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন নাস্তিক রাজাকার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগের প্রজন্ম চত্বরে যেয়ে দেখি সেখানে বর্নমালা শিখানো হচ্ছে। “ক” তে কাদের মোল্লা তুই রাজাকার, তুই রাজাকার। “গ”তে গোলাম আজম তুই রাজাকার তুই রাজাকার। “দ” তে দেলোয়ার সাইদি ওরফে মেশিনগান তুই রাজাকার তুই রাজাকার। “স” তে সাকা চোরধরি তুই রাজাকার তুই রাজাকার, “ম” তে মখা আলমগীর তুই রাজাকার তুই রাজাকার, থুক্কু “ম” তে তো কিছু ছিল না, মনের ভুলে বইলা ফেলছি। সবার দাবি একটাই, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। সবাই স্লোগান দিতে ব্যস্ত, কারো কথা বলার সময় নাই। তারপরও অনেক কষ্টে একজনকে বাগাইতে পারলাম।
“ভাই কি তাহলে সব যুদ্ধাপরাধীদেরই ফাঁসি চান?”
“হ্যাঁ, সব যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।এই বাংলার মাটিতে রাজাকারের কোনো ঠাই নাই”
“তাহলে ভাই যাদের এখনো ধরা হয় নাই তাদের কথা কিছু কন না কেন?”
“আরেহ মিয়া, আগে এদের ফাঁসি হোক, তারপর বাকিদের ধরমু”
"নাকি ভাই, বাকিদের কথা কইলে পুলিশ পেদায়া পাছা লাল কইরা দিব”
“ওই মিয়া ফালতু কথা কন কেন? যান ফুটেন!”
“আরেহ ভাই, মজা করলাম...এতো চেতেন ক্যান? আচ্ছা ভাই ফাঁসিটা চান কার কাছে? সরকারের কাছে?”
“কি কন মিয়া! সরকারের কাছে চামু কি? সরকারও তো আমাদের সাথে। ওদেরও তো একি দাবি। আমাদের দাবি হইল ট্রাইব্যুনালের কাছে”
“তার মানে ট্রাইব্যুনালের উপরে সরকারের কোনো প্রভাব নাই?”
“প্রভাব থাকলে কি আর ফাঁসি হইত না?”
“ওহ তাইতো!!” (হঠাৎ করে দেশের বিচার ব্যবস্থা স্বাধীন হয়ে যাওয়ায় মনডা আনন্দে ভইরা উঠলো)
আবার জিগাইলাম “কিন্তু ভাই, ট্রাইব্যুনালই কন কিংবা গ্রামের পঞ্চায়েতই কন? বিচার চাইতে হইলে তো ন্যায়বিচার চাইতে হয়। রায় যদি আমরাই দিয়া দেই তাইলে আর বিচার কইরা লাভ কি?”
“আরেহ ভাই,ওরা যে অন্যায় করছে তাতে ফাঁসিই ওদের একমাত্র শাস্তি”
“তাহলে আর বিচার চান ক্যান? ট্রাইব্যুনালরে কন, আসামি গুলারে আপনাদের হাতে তুইলা দিতে, আপনারা প্রজন্ম মঞ্চেই ওদের লটকায়া দেন”
ভাইজানে কিছুক্ষনে চোখ গরম করে তাকায়া বলা শুরু করলো “তুই রাজাকার, তুই রাজাকার”
প্রজন্ম চত্বর থেকে রাজাকার উপাধি নিয়ে পরদিন গেলাম বায়তুল মোকারাম মসজিদে জুমার নামাজ পরতে। নামাজের পর দেখি সব মোল্লারা ষাঁড়ের মতো ফোঁস ফোঁস করতেছে। এক মোল্লারে জিগাইলাম “ কি ভাই? এরকম ফাল পারতেছেন ক্যান?”
মোল্লায় জবাব দিল, “সব প্রজন্ম মঞ্চ গুঁড়া কইরা দিয়া আসমু, শালা নাস্তিকের দল আমাদের ধর্ম আর নবীজিরে নিয়া উল্টাপাল্টা কথা লিখছে”
“ ভাই, ওড়াত লিখতেছে অনেক আগে থেকে হঠাৎ করে আপনি জানলেন ক্যামনে?”
“পত্রিকা পইড়া জানছি, আর হুজুররাও বলছে”
“এতদিন পত্রিকায় দিল না হঠাৎ কইরা এখন দেয়া শুরু করলো, বুঝতেছেন না? এর মধ্যে নিশ্চয়ই কোনো চালাকি আছে”
“কোনো কিছু বুঝাবুঝির মধ্যে নাই।বাংলার মাটিতে নাস্তিকদের কোনো ঠাই নাই”
“ কিন্তু ভাই, ওই মঞ্চে তো শুধু নাস্তিক নাই, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৈদ্ধ সব ধর্মের লোকই আছে। আর ঐখান থেকে তো ধর্মবিরোধী কিছু বলা হইতেছে না। যারা যুদ্ধের সময় হত্যা, ধর্ষণ, লুটপাট এইসব অন্যায়ের সাথে জড়িত ছিল তাদের ফাঁসি চাইতেছে।”
মোল্লায় আমার উপর কিছুক্ষণ চোখ গরম কইরা তাকায়া বলল “এই শালারে ধর! এই বেটা নাস্তিক!”
“আরেহ মিয়া আমারে পরে ধইরেন, আপনার যে কান নাই সেই খেয়াল আছে!”
“ হ্যাঁ?কন কি? কান কে নিল?”
“ কানতো চিলে নিয়া গেছে!”
“ চিলে নিছে? হায় হায়! চিল কোনদিকে গেছে?”
“ চিল গেছে শাহবাগের দিকে। তারাতারি যান তা নাহইলে সারাজীবন কান ছাড়া ঘুইরা বেড়াবেন”
মোল্লায় প্রানপন চিলের পিছে ছুটল আর আমিও জান নিয়া ঘরে ফিরলাম।

সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×