আমাগোরে গেরামে একখান নেতা আছে।মেলা বড় নেতা! গেলোবার যহন ভুট হইছিল তহন আমার হাতখান ধইরা একটা ভুট চাইছিল। দিছিলামো, এতো বড় মানুষ এতো ছোডো হইয়া একটা ভুট চাইছে, দিমু না?? ধবধবা সাদা একখান পাঞ্জাবি পিন্দা আইছিল। গাও দিয়া কি সুন্দর বাসনা বারাইতেছিল! এহনো আমার নাকে লাইগা আছে।ভুটে জিতা আমাগো নেতায় গ্রামে থাহার লাইগা প্রাসাদের লাহান একটা দালান বানাইছে। কি সুন্দর ইট-কাঠের বাড়ি! দেখলেই চোখ জুড়াইয়া যায়। বেশীদিন দ্যাখবার পারি নাইকা। বড় বড় দেয়াল তুইলা দালানখান ঢাইক্কা দিছে। এই দালান তোলা নিয়া গেরামের মাইনসে কতো অকতা-কুকতা কইত।আমি হ্যাঁগোরে বুঝাইতাম, এতো বড় মানুষ কি আমাগো মতন ছোডো ঘরে থাকবার পারবো? হ্যাঁর লাইগা তো এরহম আলিশান দালানই লাগবো। কিন্তু বছরডা ভইরা দালানডা খালিই পইরা থাকে। হটাত- সটাত আমাগো নেতায় ৪/৫ খান গাড়ির বহর লইয়া দালানের মধ্যে ঢুইকা যাইত। হেরপর ২/১ দিন হৈ-হুল্লা কইরা আবার চইলা যাইত।মেলাদিন দেখবার চাইছি, পারি নাইক্কা। একবারতো সড়কে মেলাক্ষন দাঁড়াইয়া ছিলাম একটাবার চোখের দেখা দেখার লিগা। যতবারই দেখবার চাইছি ততবারই গাড়ির কাঁচে নিজের পোড় খাওয়া চেহেরাখানই বার বার ভাইস্যা উঠত। তয় হ্যাঁরে আমি টেলিভিশনে মেলাবার দেখছি। কি সব তন্ত্র-মন্ত্রের কথা কইত, দ্যাশের কতা কইত, আমাগো লাহান মাইনসের কতা কইত। শুইনা খুব ভালো লাগতো। বড় মাইনসের বড় বড় কতা! সামনে আবার ভুট আসতেছে। আশায় বুক বাইন্ধা আছি। আবার আমাগো নেতারে দেখবার পারুম। কপালে থাকলে আবারো হাতখান ধইরা ভুটটা চাইত। আমাগো জনদরদি নেতা!
আমাগো জনদরদি নেতা!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৮
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন
নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।