somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুখ দিয়েছেন যিনি আহার দিবেন তিনি তত্ত্ব এবং বাংলাদেশের ঘরে ঘরে ফুটবল টিম তৈরীর ইতিহাস

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক মানব পাচার নিয়ে অনেকে অনেক কথা বললেও কেউই আসল কথাটা বলছেন না। এই বিপর্যয়ের আসল কারণ হচ্ছে বাংলাদেশের হিসাব ছাড়া জনসংখ্যা। আমি ব্যক্তিগতভাবে কোন দিনই বিশ্বাস করিনি যে দেশের জনসংখ্যা ১৫-১৬ কোটি। কারণ গত দশ বছরে সরকার এমন কোন পদক্ষেপ নেয়নি যাতে জনসংখ্যা নিয়ন্ত্রণ করা যায়। টিভি বা প্রিন্ট মিডিয়াতে চোখে পড়ার মত কোন সচেতনতামূলক প্রচারণা দেখিনি। এই সুযোগে উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারগুলো গড়ে ৩-৪ টা করে বাচ্চা নিচ্ছে। আর নিম্নবিত্ত পরিবারগুলো গড়ে ৫-৭ টা করে বাচ্চা নিচ্ছে। এরকম অবস্থায় জনসংখ্যা কোন মতেই ১৮ কোটির নীচে নয়। চিনে এক সন্তান নীতি প্রবর্তন হয়েছে সে অনেক বছর হয়েছে, এখন সেখানে জনসংখ্যা ১৩০ কোটি, অথচ আমাদের মত ফ্রি স্টাইলে বাচ্চা উৎপাদন করলে তাদের জনসংখ্যা এখন ২০০ কোটি হয়ে যেত। অন্য দিকে ভারত এক সন্তান নীতি না নেয়ায় তাদের জনসংখ্যা প্রায় ১২০ কোটি। এক সন্তান নীতি আমাদের জন্য সুবিধাজনক না হলেও পরিবার প্রতি গড়ে ৪-৭ টি সন্তান কোন ভাবেই সমর্থন যোগ্য নয়। এরই মধ্যে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ঘনবসতি পূর্ণ দেশে পরিণত হয়েছে। জনসংখ্যার এই অস্বাভাবিক বৃদ্ধির কারনে দেশে কোন সিস্টেমই ঠিকমত কাজ করছে না। শিক্ষিত জনগোষ্ঠী হয়ে যাচ্ছে বেকার আর অশিক্ষিত জনগোষ্ঠী হয়ে যাচ্ছে অপরাধ জগতের বাসিন্দা। এভাবে চলতে থাকলে একদিন আমরা ঘুম থেকে উঠে হয়ত নিজেদের সাগরের মধ্যে আবিষ্কার করব। কিন্তু সরকার বা সুশীল সমাজ কারোই এদিকে ভ্রুক্ষেপ নেই। বেশী মানুষ মানেই সরকারের জন্য বেশী ভোট আর রেমিটেন্সের যাদুর বাক্স। আর বেশী বেশী গরীব মানুষ মানেই এনজিওগুলোর পোয়াবারো। কারণ জনসংখ্যা কমে গেলে বা মানুষ স্বচ্ছল হয়ে গেলে এনজিও ব্যবসা লাটে। আবার সমাজে প্রতিষ্ঠিত অনেকেই আছেন যাদের পরিবারে ১০-১২-১৪ জন ভাই বোন ছিল। এদের মা রা আবার রত্নগর্ভা পুরষ্কারও পেয়েছেন, যা অত্যন্ত দুঃখ জনক। কারণ এদের এই সব ফুটবল টিমের জন্যই আজকে বাংলাদেশের এই লজ্জাকর জনসংখ্যা পরিস্থিতি। এটাকে কোনভাবেই উৎসাহ প্রদানের কোন সু্যোগ নেই। যেখানে সারা পৃথিবী আমাদের এই নিয়ম ছাড়া বাচ্চা উৎপাদনকে ব্যঙ্গ করছে, সেখানে এটাকে পদক পুরষ্কার দিয়ে মহিমান্বিত করা কোন ধরনের আহাম্মকি? অনেক আল্লাহর বান্দাই মনে করে যে বীর্য নষ্ট করা মহা পাপ, আল্লাহ পরকালে সাইজ করবেন এই ভয়ে তারা প্রতিবছরই আন্ডা বাচ্চা উৎপাদন করতে থাকে, আর যেহেতু এদের কে বানিয়েছেন আল্লাহ, তাই তিনিই এদের ব্যবস্থা করবেন। আবার আল্লাহ মেয়ে বাচ্চা জন্মকে উৎসাহ দিলেও, এদেশের জমিদার থেকে শুরু করে রিকশাওয়ালা সবাই বংশের একটি বাতির আশায় পোস্ট পেইড মিটারের মত বাচ্চা জন্ম দিতে থাকে, একেবারে আনলিমিটেড!! এদিকে গরীবরা ৮-১০ টা বাচ্চা দেয়ার পর যখন এদের মানুষ করতে পারেনা, তখন পরকালে সুখের আশায় বাচ্চাগুলোকে পাঠিয়ে দেয় জঙ্গি- জামাত পরিচালিত মাদ্রাসাগুলোতে, যেখানে ওহাবী আরবদের অর্থায়নে থাকা-খাওয়া এবং নূরানি শিক্ষা ফ্রি, যেখান থেকে প্রতি বছর বেরুচ্ছে আল্লাহর সৈনিক যারা ঈমানি জোশ নিয়ে বাংলাদেশকে বাংলাস্তান বানাতে বদ্ধ পরিকর। সরকার এই সবগুলো দিকে জরুরী ভিত্তিতে দৃষ্টি না দিলে হয়ত কোনদিন ঐসব সাগরে ভাসা হতভাগ্যদের মত পুরো দেশটাই সমুদ্রে ভাসতে শুরু করবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×