
মনের অমৃত রূপ ভালোবাসা স্বর্গীয় প্রেমে,
সুখস্বপ্ন ছায়া রূপেই বিচরণ মন থেকে মনে;
এ'বড় কাঙ্ক্ষিত পাওয়া জোরে কভু না মিলে,
আত্মার আত্মীয় পাবে কেবলই ভালোবেসে।
ভালোবাসা কারো আশা কারো বা রয় দুরাশা,
কারো স্বপ্ন কারো বা স্বপ্ন ভাঙার কঠিন খেলা;
কষ্টের ঢেউ চেপে বুকে হাসি মুখেই পথচলা,
শ্রাবণ চোখে প্রেম তুলিতে স্বপ্নের ছবি আঁকা।
ভালোবাসা এক অদৃশ্য বন্ধন হৃদয়ের সাথে,
শত কষ্ট শত বেদনায় এই বাঁধন নাহি টুটে;
ঝড়ঝাপটা কভু না ডরে রাখে প্রেম অন্তরে,
তাই তো পুড়ে মানুষের হৃদয় প্রেম আগুনে।
পুড়ে পুড়ে নাকি খাঁটি হয় প্রেম ভালোবাসা,
নিঃশেষ পরিণামে প্রেমই একটু বাঁচার আশা;
হৃদয় পোড়ায়ে প্রেমের নামে দুঃখকে পোষা;
দুঃখের সাগরে সুখ নামক ভেলায় ভেসে চলা।
ভালোবেসে সুখ! হয়েছিল কি কোন কালে!!
সুখের আশায় ভালোবেসে অন্তর শুধুই পুড়ে,
সামান্য সুখ কিছু যদিও থাকে কষ্টের ভাঁজে;
এ'বড় কষ্ট সাধন দুঃখ জীবনের বাঁকে বাঁকে।
( আমি জানি, আমার লেখায় ঘি মিশাতে পারিনা। তাই কারো ঘি মনে করার কোন প্রয়োজনীয়তা নেই। আমার লেখা আমার ব্যক্তিগত সম্পদ, আপনার সামন্য ভালো লাগায় এই সম্পদের সার্থকতা। কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, এ আমার মনের কথা।)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


