অনুতাপির মোনাজাত
১১ ই মে, ২০১৭ দুপুর ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সবার প্রতি রইল পবিত্র শবে-বরাত এঁর শুভেচ্ছা 
আল্লাহ্ তোমার রহমত নিয়ে আসলো শবে-বরাত,
কবুল করবে আজকে তুমি সকলের মোনাজাত।
দয়ার সাগর দয়ার সে'হাত আজ রেখো প্রসারিত,
তোমার কাছে চাইবো প্রভু আমার স্বপ্ন সাধ যতো।
লক্ষ রাতের চেয়েও নাকি সর্বোত্তম আজ এ'রাত,
আবেদনে আকুল-মন খোদা দিবেন ভরে সব'হাত।
আমি অধম খুব পাপিষ্ঠ আজ পাড়ের আশা নিয়ে
দুই হাত তুলে ডাকছি তোমায় মনের আসন পেতে।
আসবে খোদা আমার ঘরে কবুল করবে এ-এবাদত
সদয় থেকো পাপির প্রতি নিদানকালে রোজহাসর'ত।
অনুতাপি আজ পাপ করেছি পাপের যে হিসাব নাই!
ক্ষমা যদি না দাও খোদা আমার কোনই উপায় নাই।
নিজে অনেক সাক্ষী পাপের আমি যে বড়ই অসহায়
খুশিতে তোমার পাবো মুক্তি হাত তুলেছি এ'আশায়।
আজকে রাতে বসবে তুমি ক্ষমার পূর্ণ দোয়ার খুলে,
মিলবে নাকি চাইলে ক্ষমা যদি বান্দায় দু'হাত তুলে।
ক্ষমার আশায় তাই'তো খোদা আজ তুলেছি দু'হাত
পাপ মুছে করবেই কবুল সব অনুতাপির মোনাজাত।
অন্তরে আমার- লা ইলাহ্ ইল্লাল্লাহু মোহাম্মাদ রাসূল,
বিশ্বাস ভরে খুব যতনে রাখছি তুমি করে-নিও কবুল। 
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৭ দুপুর ২:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....
দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?
দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২

নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।
২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক...
...বাকিটুকু পড়ুন
আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন...
...বাকিটুকু পড়ুন

“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই...
...বাকিটুকু পড়ুন
পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল...
...বাকিটুকু পড়ুন