somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

চেনা মানুষ হয় অচেনা / আমি কি আর ক্ষমা পাবো

১৮ ই মে, ২০১৭ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চেনা মানুষ হয় অচেনা



বন্ধু তোমায় প্রথম যেদিন দেখেছিলাম এপাড়া,
বাক্য গুণী চাল-চলনে আমার মনের আকাশ জুড়ে,
অনেক তারার মাঝেও ছিলে উজ্জল একটি তারা।
সেদিন থেকে হৃদয় জুড়ে শ্রদ্ধা ছিল তোমার গুণে,
আন্তরিক ওই উদার বুকে অনেক ছিলো ভালোবাসা;
যা পেয়েছি মন খুশিতে, রাখছি বুকের মধ্যে জমা।
রোজ সকালে চোখটি মেলে, মনের ঘরের বাতায়নে,
কতশত আপন পথিক, তোমার প্রতীক্ষা ছিল অধিক;
দেখেই মনটা ভরে যেতো, অতীত ভুলে ব্যথার ক্ষত
এক নিমিষে হারিয়ে সুখের মিলতো উপমা।

সব হারিয়ে মনের ভুলে, চেয়ে থাকি দূর আকাশে,
মেঘের ভিড়ে হই ফেরারি, কষ্টে পুড়ি দোষ আমারি,
এভাবেই আর বলো বন্ধু যায় কি বেঁচে থাকা!
হৃদয় আমার ব্যথায় ভরে, সামান্য এক ভুলে পুড়ে,
ভাবছি বসে যাই হারিয়ে, শূন্যতার সেই গহীন বনে;
ক্ষমার নেশায় মাতাল মনে, করবো সেথা যোগসাধনা।

ভুলটি ভুলে ক্ষমার চোখে একটু দিও ভালোবাসা,
যদিনা থাকি সেদিন কাছে, তাতে কি আর আসবে যাবে;
নক্ষত্রের এই মিলন মেলায় আলোক রশ্মি থাকবে লেগে,
রাত গভীরে ভোর সকালে দুপর বিকাল সারা বেলা।

নীল আকাশের মাঝে আমি হারিয়ে যাবো চিরতরে,
এমন কিছুই নেই তো আমার, হঠাৎ কভু পড়বে মনে।
লক্ষ কোটি তারার ভিড়ে একটি দুটি পড়লে খসে,
মুগ্ধ চোখে পূর্ণিমাতে কেউ'না তার আর খবর রাখে।
বিলিন হবো হয়তো সেদিন যুগের নিচে পড়বো চাঁপা,
দেখলাম কতই ভুবন ঘুরে চেনা মানুষ হয় অচেনা!


---
আমি কি আর ক্ষমা পাবো!



সেদিন নেহাতই অতিরিক্ত করে ফেলেছি!
মনের ভিতর কোথা থেকে এত বিষাদের জন্ম হয়েছিল,
রাগে ক্ষুব্ধ হয়ে তার প্রতি ঘৃণা ছুড়েছি...!
তার উদারতা আমি বুঝতে পারিনি,
তার কোমল ভালোবাসা
প্রত্যাখ্যান করেছি ঘাতকের মতো, নিষ্ঠুরভাবে...!
একবারও ভাবিনি, তারও তো মন আছে,
সে মনে আমারই মতো কষ্ট সুখ ভালো লাগা অনুভূত হয়!
আমি তার নিঃশর্ত ভালোবাসার মর্ম বুঝতে পারিনি!
স্বার্থপরের মতো নিজের আত্ম-সম্মান টুকুনই
বেশি মূল্যবান ভেবেছি, তারও তো ছিলো!
আমি অন্যায় করেছি তার ভালোবাসার সাথে,
সেদিন, মহাভুল হয়ে গেছে আমার....!!
আমি কি আর ক্ষমা পাবো! আমার অনুতাপ পৌঁছাবে কি!!

বহুদিন পর সেদিন নিজেকে নেশায় ডুবিয়েছি,
তার অবুঝ ভালোবাসাকে প্রত্যাখ্যান করে যেন
নিজেকেই করেছি নিজে প্রত্যাখ্যাত...!
তাকে অবাঞ্ছিত কষ্ট দিয়ে নিজে কাঙ্ক্ষিত রয়েছি,
তাকে দোষী করে নিজে থাকতে চেয়েছি নির্দোষ!
বারবার বুকটার ভিতর বজ্রাঘাত সহ্য করতেই হয়েছে,
কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারছিলাম না আমি!
তাই, ভাসতে চেয়েছিলাম মেঘের উপর, হয়নি...!
বিষাক্ত নেশা থেকে মুক্ত হতেই ধপাস করে মাটিতে পড়ে
কাতরিয়েছি- তার মন ভেঙে দেয়ার বেদনায়!
পুড়িয়েছি নিজেই নিজের সুখ ছিল যতো!
বারবার ধিক্কার দিয়েছি নিজেকে, স্বার্থপর মনটাকে,
ইট-সিমেন্টে গড়া বদ্ধ ঘরে দুই সাগরের জলে ভাসিয়েছি বুক!
আমি কি আর ক্ষমা পাবো! সে কখনো বুঝবে কি...!!

মনে ছিল হাজারো সংশয়, আর এক পৃথিবী
লজ্জা লুকিয়ে রেখেছিলাম দুই চোখে,
ভয়ে ভয়ে গিয়েছিলাম তার বাড়ি, ভেবেছিলাম
চেয়ে নেবো ক্ষমা, তা আর হয়ে উঠেনি!
তার উঠুনে পা রাখতেই চোখের সামনে দেখি
তার ভালোবাসার মৃতদেহ গুলি-
আমার কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে,
লজ্জায় আত্ম-হত্যা করেছিল সব একসাথে...
সে অতি যতনে সাজিয়ে রেখেছে সারি সারি...!
বুকের ভেতরটা হুহু করে কেঁদে উঠেছিল তখন,
পাশেই পড়ে থাকা তার অচেতন দেহ দেখে,
সাহস করিনি তার কাছে বলতে...!
আমি কি আর ক্ষমা পাবো! সেদিন ফিরেই এসেছি!!


_____________________________
আমার খবর নাই'বা জানলে বন্ধু....
তোমার খবরটা জানিয়ে যেও।
তোমার ভালো থাকাটাই যে আমার কাম্য.....

সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৭ রাত ৩:২৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×