বলি শুনরে আমার মন (গান)
০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বলি শুনরে আমার মন
চিন্তা ভাবনা না করিয়া
কেমনে দিলি মন।।
আপন করে ভাবলি যারে
হইল কই আপন
ওরে আমার পাগল মন।
কত আশা ভালোবাসা
সাজাইলাম এই বুকে,
কোনদিনও ভাবিনি হায়
মরবো ধুকে ধুকে।।
দিবানিশি পুড়ছি আমি
পিরিতের আগুনে গো
সুখের স্বপ্ন দুচোখ ভরে
দেখে ছিলাম কত
হৃদয় জুড়ে যার বিচরণ
সেইতো দিল ক্ষত।।
মনের ফ্রেমে আঁকা ছবি
ভাঙল দারুণ ঝড়ে গো গান :
বলি শুনরে আমার মন লেখক : নাঈম জাহাঙ্গীর নয়ন
(গানটির প্রথম অন্তরার দু লাইন থেকেই গানটির সৃষ্টি। বারবার মন থেকে বেরিয়ে আসছিল কথাগুলি সুরে সুরে। সেটুকু থেকে পূর্ণতা হয়তো কোনরকম লেখায় করতে পেরেছি কিন্তু সুরে দুটি গানের সুরের সাথে মিলে গেছে। সুরকার কাউকে উল্লেখ করিনি। যে গান দুটির সাথে কিছু অংশ মিলেছে সে গান দুটির প্রতি কৃতজ্ঞতা রাখছি। আমার লেখাটা গানের মতো গাইতে পারছি সেজন্য আনন্দবোধ করছি।)
এই মনটাকে অনেকবার অনেকভাবে দোষী আমি। বড্ড অবাধ্য আমার মন, সহজেই কাউকে বিশ্বাস করা এর বৈশিষ্ট্য। আমি পুড়ে মরি সেদিকে মনটার কোন ভ্রুক্ষেপ নেই সে আছে কেবল তার মতো করে পথ চলার তাগিদে। আজও মনটাকেই দোষ দিলাম দুপুরে, প্রিয়ার ছবিটা দেখেই এমনটা ভাবনার জাগ্রত। লিখে ফেললাম আর শেয়ার করে দিলাম। ভাল আর মন্দ, আমার কথাতো আমি শেয়ার করবোই।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫

১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার...
...বাকিটুকু পড়ুন
সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা...
...বাকিটুকু পড়ুনডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -...
...বাকিটুকু পড়ুন