|| ভুল ছিল ||
২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভালোবাসা সবার জীবনেই স্থায়ী হয় না,
সবার বুকে প্রেমের পাখি বাঁধে না ঘর!
এইটুকু বুঝবার মতো বয়সে পৌঁছেছি...
তাই, আর কোনো দোষ দেই'না তোমার;
অনেক স্মৃতি এখনো জমা এই বুকটায়-
যদিও তুমি স্বার্থান্ধ হয়ে'ই করেছো পর!
অনেক পুড়েছি....!
অকারণে ভাসিয়েছি হৃদয় শ্রাবণধারায়,
অগণিত নির্ঘুম রাত কাটিয়েছি
তুমি আসবে ভেবে ভেবেই....
স্বর্ণাভ সময়ের সাথে সোনার-দেহের ক্ষয়!
বিশ্বাসে বিশ্বাসে জ্বলেছি প্রতিক্ষণ,
বুঝেছি ভুল-স্বপ্ন...
দুচোখ গড়েছি পদ্মা মেঘনা;
হারিয়ে বুঝেছি তোমায়- প্রেম কারে কয়...!
স্বপ্ন আর বাস্তবতা ভিন্নতর'ই হয়...!
কিছু স্বপ্ন হারিয়ে যায় ঘুম ভাঙার আগেই,
কিছুকিছু স্বপ্ন
জীবনের শেষদিন পর্যন্ত তাড়িয়ে বেড়ায়...।
আমিও স্বপ্ন দেখেছি...
মনে মনে আমারও ছিল কিছু'টা বাসনা,
চাওয়া'টা বড় না হলেও
পাওয়ার হিসেব'টি একেবারে ছোট;
জীবনের বৃহদাংশ হারিয়েই আজ বুঝেছি
ভুল ছিল...!
আমার চাওয়া'টা ভুল ছিলনা,
ভুল মানুষে বিশ্বাস রাখা'টাই ছিল বড় ভুল।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনযখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনসেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন