তবে কি ভালোবাসি
২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দারুণ বিরহে আমার নিঃশ্বাসে আগুন,
পুড়িয়াছে মন-ফাগুন এই যাতনা বিষে;
আমি উম্মাদ হয়ে বেদুঈন ভুলি নিমিষে,
অনন্তযৌবনা শিহরণ তোমাতে'ই দিগুণ।
আষাঢ় শ্রাবণ বর্ষণে দুই চোখ বারমাসি,
পদ্মা-যমুনা'র তীব্র খরস্রোত বহে নিত্য;
বুকের ভিতর আগ্নেয়গিরি-বিমর্ষ এ'চিত্ত,
দর্শনে ঘুচে শূন্যতা তবে-কি ভালোবাসি!
নির্ঘুম রাতকাটে দিনযায় ভাব ঝিমঝিম,
কতই'না সুখস্মৃতি দুচোখে করছে খেলা;
উড়ন্ত মন দুরন্ত সারাক্ষণ তুমি বুঝবেনা-
কি'সে যন্ত্রণা স্মরণে হৃদ-নাচন রিনঝিন।
দক্ষিণা বাতায়ান খুলে সুবাসিত বাতাসে-
বকুল জুই চামেলিতে'ও পারিনা হতে মুগ্ধ;
মন-ভুবনে পুড়ন জ্বালা বিরহে দারুণ দগ্ধ,
তব-ভাবিত হৃদয়ের সুখ বুঝি তৃপ্তির শ্বাসে।
মিষ্টি বিকেল গোধূলি-রূপ করেনা মোহিত,
বিষণ্ণতা'য় ভরে উঠে জীবন-সুন্দর পৃথিবী;
ধ্যানস্থ শ্রবণ সদা চাতক চোখদুটি পথবাসী,
তবে কি ভালোবাসি আজও মন প্রতীক্ষিত!___
ছবিটি গুগল থেকে নিয়েছিলাম সম্ভবত, জানানেই কোন সাইট থেকে নেয়া।)
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনযখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুনসেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।
ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন