somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেমনে তোকে যাবো ভুলে...!!

২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুখের আশায় ভালোবেসে মরছি প্রেমের বিষে,
ভুল মানুষে বিশ্বাস রেখে হারিলাম কূল শেষে।
ভালোবেসে যার কারণে রাখলাম বাজি জীবন,
সেই পাষাণী মারল প্রাণে কষ্ট দিলো ভীষণ!
মারল আমায় প্রেম ছলনায় জ্বলছে আগুন বুকে,
তীরহারা এই দুখ সাগরে ভাসাইল কী করে!
লক্ষ কোটি দাগ লেগেছে আমার ক্বলিজায়,
প্রেম করে পাষাণীর সঙ্গে জীবন বুঝি যায়!
বুকের ঘরে খুব যতনে রাখছিলাম বন্ধুরে,
আগুন দিল সুখের ঘরে রইল অন্যের বুকে।
ভালোবাসা জানতাম কি'আর শিখাইল যেজন
আপন রবে আশা দিয়েও সাজাইল অন্য ঘর।
জানতাম যদি আগে বন্ধু প্রেমের এতো জ্বালা,
তবে কি'আর পরতাম গলে তোর পিরিতের মালা।
পুড়ে কয়লা অন্তর আমার ধূলুর মতো উঁড়ে।
আপন রবে আশা দিয়েও এখন অন্যের ঘরে।।
তুই'যে আমার পূর্ণিমা চাঁদ আঁধার ঘরের বাতি,
তুই বিনে মোর আন্ধা দুচোখ করলি কি ডাকাতি!
আমি কি আর আছি বন্ধু এখন আমার মাঝে,
বৈরাগী এই মনটা উদাস ঘুরছে তোর তালাশে।
হইবিরে তুই আমার বন্ধু কতভাবে ভেবেছি,
প্রেম-কালিতে মন অন্দরে তোর ছবিটি এঁকেছি।
যার সাধে বাঁধিলাম ঘর সুখে থাকবার আশে,
পুড়িয়ে গেলি করলি পর রইলি অনেক দূরে।
নিশিত জাগি একলা মনে কতো কথা ভাবী,
তোর বিরহে কান্দে পরাণ কেমনে ঘরে থাকি!
পুড়া কপাল পুড়াই থাকে পুড়লে প্রেম-আগুনে,
যায়রে জীবন দুঃখ-কষ্টে মন দিতে ভুল-হলে।

মনের ঘরে করবি বসত সারাজীবন ধরে,
করবোনা পর মরার পরেও চাইবো আপন হতে।
অলস সময় একলা রাতি মধুর-স্মৃতি ভেবে,
তারায়'তারায় খুঁজব তোকে চাঁদের আলো মেখে।
কাঁদবো আমি তোর বিরহে জানি দিবিনা সাড়া,
দিক্বিদিক ঘুরবো একা হইবোরে ঘরছাড়া;
আঁধার ভুবন তুই বিহনে চোখ থাকিতে আন্ধা,
কেমনে তোকে যাবো ভুলে তুই যে মোর দুনিয়া!



[ছবিটি আমার মোবাইলে তোলা, আমার বাড়ির সামনে থেকে। এই পথে অনেক রাত কাটিয়েছি বন্ধুদের সাথে, মনের কষ্টকর সময়গুলো এই পথের মাঝে কেটেছে রাতের আকাশে তারাদের সাথে।]

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×