ফিরে ফিরে আসে
১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কতই তো দেখলাম জীবনের বাঁকে বাঁকে
কতনা কষ্টের সাথে হল পরিচয়!
ভুলেও তো গেছি অনেক!
মাঝেমাঝে ভাবি
হৃদয়টা বুঝি পাথরেই পরিণত হয়ে গেছে
কষ্ট সুখের অনুভূতি গুলোই মরে গেছে হয়তো।
তবুও
কি এক অজানা কষ্টের
তীব্রতা অনুভব করি মাঝেমধ্যে,
বড্ড বিষাদময় হয়ে উঠে আমার চারিধার,
ক্লান্তিতে ভরে উঠে মন অন্তর;
না পারি কাঁদতে না পারি হাসতে,
জীবনভর কিছুকিছু কষ্ট ফিরে ফিরে আসে।
ফেলে আসা দিনগুলো
বাল্য কিশোর
যৌবনের শুরু থেকেই কষ্টের সাথে পরিচয়,
এখনো অনেক স্মৃতি'ই দিবালোকের মতো
মুহূর্তে ভেসে উঠে চোখের সামনে,
সুখ গুলো বড্ড অসহায়ের মতো পড়ে থাকে জড়সড়;
বুকের ভেতর উথলে উঠা জলোচ্ছাস
নয়ন সমুদ্রে বেদনার ঢল
নির্বাক সময় গুলো বয়ে চলে খু-ব একাকীত্বে।
কিছু কষ্টের শেষ নেই, জানি
প্রকাশও করা যায় না কোনদিন;
যদিও মাঝেমধ্যে'ই প্রবল বেদনার স্রোত
ধাক্কা দেয় নয়ন সমুদ্রে,
মুহূর্তে কালো মেঘ হয়ে ঘটায় সন্ধ্যা
তুখড় সূর্যর অালো করে তুলে মলিন!
অগণিত কষ্টের মাঝে কিছু কষ্ট
আমাকে কাঁদিয়েছে বহুবার, অনেকদিন
বেদনার মহাপ্লাবণে ভাসিয়েছে হৃদয়-ভূমি;
কেউ জানেনা হৃদয়ে জমে থাকা বেদনার খোঁজ,
মিলেনি আজও একান্ত ব্যক্তিগত
মহাজাগতিক কষ্টগুলো
প্রকাশ করবার মতো বিশ্বস্ত একজন সঙ্গী।ছবি: ধনু নদীর পাড়ে বসে আসি কোন এক সন্ধ্যাবেলা
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন