কবরে দিও আগর
১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরার আগে বন্ধু আমি মরেছি অনেকবার,
একলা ঘরে'ই শূন্য মনে কেঁদেছিও বহুবার।
মৃত্যের সাথে চেনাজানা
সেই বেদনা কেউ বুঝে না;
হৃদয় ঘরে প্রেমের আগুন জ্বলছে নিশিদিন,
জীবন দিয়ে হয়না কি শেষ ভালঁবাসার ঋণ?
বাড়তে থাকে বিরহানল রাতের সাথে সাথে,
পুড়ে গেলেও সুখ গুলো সব কষ্ট মালা গাঁথে।
ভীষণ জ্বালায় হৃদয় দহন
প্রেম আগুনে পুড়ে যেজন;
সে'তো বুঝে প্রেমের ধরণ অমূল্য ভালোবাসা,
প্রিয়া হারালে'ই ব্যর্থ জীবন- পৃথিবীতে আসা।
হাসি কিংবা কান্নার মাঝে আনন্দময় উৎসবে,
মুহূর্তকাল বিষাদ ভরে যদি-ও খুশি বাস্তবে।
অন্তরাত্মা কাঁদছে ব্যথায়
সাধ্যি কার ঢুকতে সেথায়;
কেউ জানেনা হাসির মাঝে লোকায়িত কান্না,
আমি তো জানি তুমি আজও হিরা চুনি পান্না।
হারিয়ে গেছো সীমা পেরিয়ে এখন অনেকদূর,
মনে পড়লে-ই বিশ্বাস করো স্বাদ পাই মৃত্যুর!
আঁধার দেখি দিবালোকে
নিথর দেহ যাই কোনদিকে;
চৌদিকে মোর ব্যথার পাহাড় দুঃখ নীল সাগর,
ভুলেও যদি এসো একবার কবরে দিও আগর।(ছবি গুগোল থেকে নেয়া ছিল)
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৮ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা...
...বাকিটুকু পড়ুন