|| এইতো সময় ||
০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এগিয়ে যাচ্ছে পৃথিবী এগুচ্ছে মোদের বাংলাদেশ,
সভ্যতার স্বর্ণ যুগ যে এটাই জাগ্রত মানুষ বিবেক;
হচ্ছেই অত্যাচর-অনাচারে প্রতিরোধ-গণ সমাবেশ,
অবুঝ কিশোর বৃদ্ধা নারী শিশুদের-ও এই নির্দেশ।
এইতো সময় সাম্য আর মানবিক গুণাগুণ সমৃদ্ধ,
গড়তে শোষনহীন সমাজ থাকবেনা কোন বৈষম্য;
পরিচয় হবে একটা-মানবতা আর থাকবেনা রুদ্ধ,
এইতো সময় গড়তে মানবিক পৃথিবী- চলবে যুদ্ধ।
রবে না ক্ষুধার্ত ভাসমান-জাতিবেদ ধর্মান্ধ সন্ত্রাস,
স্রষ্টার সৃষ্টিতে'ই রবে একাত্মতা-ধনী গরীব সমান;
মিথ্যাচারীর মুখে থুতু-কালি পড়বে-ই চপেটাঘাত,
এইতো সময় গড়তে সমাজ গাইতে সাম্যের গান।
ক্ষমতা-লোভী অসৎ চরিত্রের হবেই বিরুদ্ধাচরণ,
জেগেছে প্রজন্ম, জাগ্রত মানব-বাংলার জনগণ;
শোষকের ভাঙবে হাত গড়বে জনতার আদালত,
এইতো সময় বৈষম্য পিষে গড়তে বিশ্বে উদাহরণ।
একটা-ই হবে ঐক্য মোদের স্বদেশ এগিয়ে নিতে,
দুর্নীতি আর দুর্নীতিবাজ রাখব না বাংলার বুকে;
আইনের সুশাসন ও খাদ্য বস্ত্র বাসস্থান নিশ্চিতে,
এইতো সময় ন্যয্য অধিকার পৌঁছাতে ঘরে ঘরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৮ ভোর ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐতিহাসিক ভাবেই মনে হয় এই ভুখন্ড বা এই অঞ্চলের জনগন একটু বেশীই লোভী, আত্নকেন্দ্রিক, আর চরমমাত্রার স্বার্থপর । এবং যুগযুগ ধরে এটা চলমান থাকার কারণে আমাদের রক্তের সাথে মিশে... ...বাকিটুকু পড়ুন

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন