somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

তবুও জীবন খোঁজে প্রেম

১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তুমি কি বলতে পারো....
রাত কেন হয়ে ওঠে এতো দীর্ঘ...!
কেনইবা চোখ থেকে হারিয়ে যায় ঘুম...!
হৃদয় আসমানে কেন এত মেঘের জমায়েত...!
কেনইবা চারিদিক ভরে ওঠে আঁধার নিকষ কালো...?

নীরব নিঝুম রাত্রির বুকে সময়গুলো বড্ড শান্ত-
নিথর জড়সড় মনের উঠোন জুড়ে-
শৃঙ্খল হীন ভাবনারা আজ বড্ড এলোমেলো;
সুর নেই গানে কোনো, কবিতায় ফিরে না আর ছন্দ,
বড়ই অস্থির যেন আজ ভেতর- বাহির....
একবুক ব্যথা নিয়ে নির্বাসিত আমার প্রেম- কবিত্ব।

জীবন আর বাস্তবতার চেয়ে নেই বড়ো কবিতা কোনো,
দুটো'র সাথে'ই যে হয়েছে আমার বড্ড চেনাজানা...!
দেখেছি বাস্তবতার ঢেউ হতে পারে কতটা হিংস্র,
ভাসিয়ে নিলো কত যতনে গড়া স্বপ্ন ত'রী...!
নিমিষেই ডুবল হিমালয় সম কত প্রেম!
ভেসে গেল কতদিন শ্রাবণ বর্ষায়...
ঝরে গেল আমার জীবন থেকে কতশত নির্ঘুম রাত্রি...!
প্রেমের খরস্রোত কেঁড়ে'ই নিল জীবনের দুকূল,
চোখদুটোয় বয়ে গেল কতইনা লোনা জলের স্রোত...!
বুঝেছি- কষ্টের'ই একছত্র অধিপতি কবিতায়,
মিথ্যে- ছলনা বিনে কিছু নেই যে ভালোবাসায়...!
তবুও জীবন খোঁজে প্রেম, ভালো সে বাসবেই!
বাইবে তরী- ফেলতে নোঙর- হবে মৃত্যুর পথ-যাত্রী;
উত্তাল সাগরের ঢেউ তারে পারবেনা দমাতে কিছুতেই।

এইতো জীবন!- সময়ের রঙ- ঠিক যেন কবিতার মতো-
থাকবে'ই গড়মিল- জ্বলেপুড়ে হাসবে-উঁড়বে স্বপ্নডানায়!
সাগরের গভীরে ডুবে'ও মিটে না তৃষ্ণা- নিভে না দহন-
এই বুঝি প্রেম! এই কি তবে হায় ভালোবাসার ধরণ...!
মিটে না সাধ- তৃষ্ণার নেই পূর্ণতা- নিত্য দেয় সুখের মরণ!





সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×