ও'সখি তোর পদ্ম চোখের
১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও সখি তোর পদ্ম চোখের-
মায়ায় প্রেমে পড়ি।।
টকটকে লাল বাঁকা ঠোঁটে,
হাস্য উজ্জ্বল মিষ্টি মুখে-
তুই যেনো গো পরী।
ও সখি তুই বাসলে ভালো
রাখবো মনের ঘরে,
ধরলে কভু ছাড়বো'না হাত
যাই যদি গো মরে।
সোহাগ প্রেমে করবো আদর,
সুখ পাবি তুই বুকের ভিতর-
এই ওয়াদা করি।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।।
সখি গো তোর ভরা যৌবন
অঙ্গে রসের ঢেউ।
আষাঢ় মাসের ভরা গাঙে,
হংস ব্যস্ত ডুব সাঁতারে-
দেয়না বাঁধা কেউ।
গাঙের পানি যায় শুকিয়ে
তেমনি নারীর যৌবন,
থাকবো পাশে বিশ্বাসে তোর
শুকিয়ে গেলে মৌবন।
বুঝবো'রে তোর কষ্ট ব্যথা,
রসিক হয়ে বলবো কথা-
রাখবো বুকে ধরি।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।।
আর থাকিস না দূরে ও'সখি
সময় যায় যে বয়ে।
বাঁধ মানেনা আষাঢ়ের ঢল,
রসের স্বাদ কয়দিনের বল-
লাভ'কি জ্বালা সয়ে!
ও সখি তুই হোসনে পাষান
দে'না একবার সুযোগ,
সুখ আবেশে ভাসবে ও'মন
করবেই আমার খোঁজ।
বসিয়ে তোকে মেঘের ডানায়,
ঘুরবো দুইজন তারায় তারায়,
ভাসিয়ে প্রেমের তরী।
ও সখি তোর পদ্ম চোখের
মায়ায় প্রেমে পড়ি।। (ছবিটি গুগল সার্চ করে পেয়েছি, কয়েকটি ওয়েব সাইটে ছবিটি দেখলাম, তাই সাইট মনে রাখিনি। সামান্য এডিট করেছি, সেজন্য কেউ মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন নিজগুণে।)
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুন