somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

ও'হে প্রজন্ম - দিশেহারা - ভুল মানুষে বাঁধিলে মন

২৭ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



______ও'হে প্রজন্ম

একটা দেশপ্রেমিক হৃদয় চাই আমি,
যে হৃদয়ে আঁকা থাকবে
সন্ত্রাসমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশের ছবি।
আমি সেই তেজস্বী যুবক চাই,
যে যুবকের তেজস্বী ক্রোধে
একটাই স্পষ্ট শব্দ বেরুবে-
'বাংলার বুকে কোন দুর্নীতিবাজের হবে না ঠাঁই'।
কাঁপতে থাকবে সকল অনিয়ম লোভের রুগ্ন বুক,
কেঁপে উঠবে সন্ত্রাসের ভীরু অন্তর;
যে ক্রোধের আগুনে জ্বলেপুড়ে ভস্ম হবে দুর্নীতি।

যেখানেই অন্যায় অনিয়ম অবিচার-
সেখানেই প্রতিরোধ প্রতিশোধ,
দিতে হবে উপযুক্ত জবাব-
থাকবেনা সেই ক্রোধে সময় শোধরাবার।
হে তরুণ ও'হে প্রজন্ম তোমরা অনুধাবন করো-
অনুভাবিত হও প্রতিনিয়ত-
সমৃদ্ধ দেশের প্রতিচ্ছবি আঁকো হৃদয়ের মনিকোঠায়;
দুর্নীতির বিরুদ্ধে লড়তে হও এবার সংঘবদ্ধ।
তোমাদের প্রতিশ্রুতি-
তেজস্ক্রিয়তার কৃতিত্ব দেখবে অবাক ইতিহাস,
বিশ্বের চোখে এনে দিবে বিস্ময়;
জেগে উঠবে শোষণ মুক্ত বৈষম্যহীন সমাজ।

_____________



__________দিশেহারা

আমি উম্মাদ আজ পথের ভুলে দিশেহারা,
বিষণ্ণ সময় কন্টক পথ সঙ্গী বিরহ যন্ত্রণা।
পথের টানে পথিক আমি সকাল সন্ধ্যা রাত্রির,
নই মন্থর ছুটি দুরন্ত সদা থাকে এই মন অস্থির।
ডাকি ঈশ্বর হইলো পর যাদের ভেবেছি আপন,
একা নির্জন পথ দুর্গম বক্রতায় জীবন যাপন।
কে'চায় বল আঁধারের কালো পূর্ণিমা কোন রাতে,
বেরসিক মেঘ হানা দেয় বেশ ঢেকে দেয় জ্যোৎস্নাকে।
নিঃস্ব এ'রাত ব্যস্ততায় চাঁদ ভরতে ভুবন আলোয়,
কেউ নেই মোর করে দিল দূর হারালাম আপন আলয়।

____________



______ভুল মানুষে বাঁধিলে মন

ভুলে ভুলে যায় রে জীবন-
ভুল মানুষে বাঁধিলে মন।
মিলবে না জীবনের হিসেব-
শেষ বেলায় কষিবে যখন।

বিষাদে ভরে'গো সময়-
মন মানুষ যদি দূরে রয়,
ঘুম হারিয়ে দুচোখ থেকে
নিত্যদিন জলের ধারা বয়।
ছলনায় বিশ্বাস হারিয়ে-
বলবে বিধি দাও গো মরণ।

শূন্যতায় ভরবে চারিধার-
থাকবেনা কেউ দুঃখ বুঝার,
আপন মানুষ হইলে পর-
থাকেনা কিছুই হারাবার।
থাকুক যতই ধনদৌলত-
প্রিয়া হারা'যে শূন্য ভুবন।

রূপ যৌবন থাকবে ক'দিন-
মনের মিলন রয় চিরদিন,
রূপের মোহ কাটবে যেদিন-
পৃথিবী লাগবে না রঙিন।
নয়ন বলে সাবধানি হও-
দেখে শুনে দিও'গো মন।

_________________________________


নিচের 'ভুল মানুষে বাঁধিলে মন' এটা গান বাঁধার চিন্তা ছিল, কিন্তু সুর এখনও পুরোপুরি হয়ে উঠেনি, তাই একসাথে রেখে দিলাম, পরে সুর ঠিক হলে কোনএকদিন জানিয়ে যাবো নাহয়। আপনার সময় নষ্ট করার জন্য দুঃখিত।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৫:০৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×