বুঝবেনা সে বিষের জ্বালা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাঁয়ের মেঠোপথে যেতে যেতে দেখেছি তোমায়,
এই হাতে ও'হাত রেখে কত-দিন বলতে আমায়!
'আমার সুখ বুঝি সবটুকু এই বুকে,
চাই'গো হাসতে আমি তোমার সুখে;
তোমার বাহুডোরে হবে মরণ- বাঁচি এই আশায়'।
গোধূলির রঙে সেজে ঘাসের উপর বসে দু-জন,
দেখছিলাম সূর্যাস্ত- ছিল চোখ-জুড়ে কত-স্বপন!
কতো মায়া মমতা আ-র ভালোবাসা-
ছিল আমার'ই জন্য! দিচ্ছিলে আশা-
বাঁধিবে ঘর-একসাথে বাঁচবে- মধুর হবে জীবন।
সারারাত উড়ু মনে- ছিল-না চোখে ঘুম দু'জনার,
ইচ্ছে সাধের স্বপ্ন বুনে রাঙিয়েছি রাতের আঁধার!
ফুলের স্পর্শে জাগিয়েছো-সেড়ে স্নান,
অপূর্ণ কামনায়-পুড়ে প্রভাত ছিল ম্লান;
সোহাগিনী হয়ে বলতে-তুমিই মোর ইচ্ছে বাঁচার।
কতদিন সঁপেছ-কাম-আগুনে নিজকে জ্বলাতে!
দারুণ যন্ত্রণা সয়েছি সে-সময় গুলো সামলাতে।
ইচ্ছার বিরুদ্ধে- অসাধ্য তবুও পেরেছি-
নিজকে নয়-ঝরে পড়া বজ্র ফিরিয়েছি!
তোমার সম্মান- হাসিমুখ চেয়েছিলাম দুনিয়াতে।
শ্রদ্ধা আর বিশ্বাস পূঁজি করেই তুমি-যৌবনারম্ভে
ঢেলেছ ছলনার বিষ- মধু ভেবে'ই নিয়েছি বক্ষে!
বুঝবেনা সে-বিষের জ্বালা কত কষ্টের!
যদি বুঝতে বন্ধু-হতে'না ঘরণী অন্যের!
আমি নই বিশ্বাসের হারে-তুমি পৌঁছলে গন্তব্যে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন