|| ফাগুন জ্বালা ||
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সখী'গো আজ মনের ঘরে
লাগলো বুঝি আগুন,
জ্বলছে অঙ্গ হৃদয় তাপে
যাইব কেমনে ফাগুন!
বল না সখী গাছের শাখায়
কেন'বা দোলে ফুল,
মন কেন'রে উথাল পাথাল
চাইছে করতে ভুল!
ওই'দেখ সখী গাছে গাছে
ফুল পাখিদের খেলা,
বসন্তের এই ফাগুন দিনে
কেমনে কাটাই বেলা!
বল'না সখী এ'কোন অসুখ
ধরলো আমার মনে,
আহার নিদ্রা যাই'গো ভুলে
বাঁচবো কি ফাগুনে!
সখী আজ তোর সঙ্গে কই
মনের গোপন কথা,
উদাস সময় যায়না আমার
বিরহে দারুণ ব্যথা।
গেল বছর ফাল্গুন মাসে
হইল প্রথম দরশন,
বুঝিনি সই প্রেমের নামে
বন্ধুর ছিল প্রহসন।
শিমুল তলায় সাঁজ সকালে
করতো আদর রোজ,
ভাসিয়ে গেল প্রেম দরিয়ায়
আর নিলো না খোঁজ!
সখী আমার উপায় কি বল
ফাগুন জ্বালা'য় পুড়ি,
রসের নেশায় হইল ব্যাকুল
মিলবে কোথায় জুড়ি।(ছবিটি গুগল থেকে পেয়েছি, সামান্য একটু লিখেছি তারজন্য স্বার্থপর ভাবতেই পারেন)
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন