somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

আমি'তো ওপারের যাত্রী

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




কোন কোন রাত্রি-
সহস্র রাতের চেয়েও বড় হয়ে উঠে,
থমকে দাঁড়ায়- যেন আর হবেইনা শেষ!
নিঃস্ব একা জীবনের অনুভবে যখন শূন্যতা-
নিঃসঙ্গতা ঘিরে থাকে এই মন অন্তর,
প্রতিটি মুহূর্ত আমার হয়ে ওঠে একেকটি বছর।
ভালোবাসার গল্পটিও ভরে যায় বিষণ্ণতায়-
ছন্দ হারিয়ে কবিতা'রা সব হয়ে যায় গদ্যময়,
থাকেনা উচ্ছ্বাস- অনুভূতি হয়ে যায় নিষ্প্রাণ,
সহসা চোখ দুটো তখন হয়ে ওঠে শ্রাবণের নদী।

নীরবে, নিভৃতে একা বুঝাই কতভাবে-
বুঝে না, কিছুতেই বুঝে না এই বেহায়া মন!
হারিয়েছি যা-পাবো না ফিরে তা-
কি আছে তাতে ভাববার!
নিজেকে নিয়ে থাক না পড়ে মন-
কাঁদিস'না আর বারবার!
কাঁদবে না সে কখনও তোর জন্য-
দিবেনা কভু আর দু'ফোটা অশ্রু'র বিসর্জন,  
জেনেসিস কতভাবে কতদিন তবুও হয়না বোধ!
দেখেছিস'তো নিজেরই চোখে-
ভালোবাসা ভরা জীবনের চারিদিকে সুখ তার।
বুঝে'নে রে মন কিইবা সুখ পাবি নিজেকে পুড়ে?
কত আগুন জ্বলছে তোর বুকের ভিতর-
সে কি'করে সেই জ্বালা বুঝবে!
সুখের তরীতে ভেসে ভেসে দুঃখের হিসেব-
কে'বা আর করেছিল বল কবে!

নিঃসঙ্গ জীবনের অবেলায় কতো কিছুই ভাবি,
মুহূর্তে স্তব্ধ হয়ে যাই-পৃথিবী গ্রাস করে অন্ধকার;
ফেটে চৌচির বুক-চৈত্র খরায় পুড়ে হৃদয়-ভূমি।
নির্ঘুম চোখদুটো বড্ড শুষ্ক মনে হয় আজকাল,
পাথর এই হৃদয়ে আর জাগে'না কোন অনুভূতি;
অবিশ্বাসের আগুনে পুড়ি দুনিয়া-যত মায়াজাল!
মনের যতো ঘৃণা- ঝরে আমার মুখ থেকে;
আমার প্রণয়কাব্যে-
কোথাও থাকবেনা লিখা ওই নাম;
যে নামের মায়ায় প্রতিদিন-
খুশি ভরা জীবনের ইতি টানছিলাম!

আমার স্বপ্নগুলো প্রতিদিন-প্রতিরাতে-
এভাবেই হারিয়ে যায় কষ্টের দীর্ঘশ্বাসে,
নিঝুম রাত্রির নীরবতায় মিশে-
মিলিয়ে যায় হৃদয়ের যতো সাধ-ইচ্ছে!

ভালোবাসায় ঘোষণা যেন একেবারেই অনর্থক-
প্রিয় মানুষটির কাছে অভিমান পায়না স্থায়িত্ব।
মনের মানুষ পর হলেও জ্বালায় বিরহ আগুনে-
দেখলেই বরফ-শীতল মুহূর্তে ভরে ওঠে অন্তর-মন;
প্রিয়জনেই চায়'যে ফিরতে সদা প্রেমিক হৃদয়।
বড়ই ব্যাকুলতা মনে- বলবো কখন মিশে ও'বুকে
মনের ভিতর জমে থাকা কথাগুলো সব নির্ভয়ে।

লক্ষ কোটি তারার মেলায় খোঁজ পাবেনা,
নাইবা পেলে স্বর্ণ ঝরা জোছনা মাঝে;
হৃদয় তোমার পেখম মেলে-
যৌবন ঢলে- নাচুক সদা;
অষ্ট-প্রহর রই যেন'গো ইচ্ছে নদীর বাঁকে বাঁকে।

তুমি থাকবে,
সে, তারা সবাই থাকবে-
থাকবে এই সুন্দর পৃথিবী;
আকাশের দিকে চেয়ে রবে-স্তব্ধ মনে,
সেদিন কেবল থাকবো'না আমি।
ভালো থেকো তোমরা সবাই,
বাঁচো হাজার বছর ঘিরে থাক সুখসমৃদ্ধি;
নাইবা জানলে আর আমার খবর-
হে বন্ধু স্বজন- আমি'তো ওপারের যাত্রী।

___
৩১-১২-২০১৮'ইং
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×