আমি করবোই জয়
০২ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাজার বছর বাঁচবো আমি-
জয় যদি করতে পারি- দেশ-জনগণের হৃদয়!
ডরি না'ক কভু দুর্বৃত্তের গুলি,
ঘাতকের আঘাতেও কভু করিনা তো ভয়।
নির্ভীক আমি- সত্য উন্মেষী,
আমি মনে করি খোদা বুঝি-
এখানেই রয়।।
আমি শোষিতের, সত্যের কাণ্ডারি,
সত্যকে বুকে ধারণ করে-
হোক না যদি মরণ হয়!
লক্ষ্য নির্দিষ্ট, চেতনায় তেজস্বী-
দৃঢ় বিশ্বাস মনে-
অন্যায়'কে পিষিয়া সত্যের করবো জয়।
গড়ল ধ্বসিয়া কেবল সরল'কে পুষি,
নয়'তো সাধু-সন্ন্যাসী আমি-
সাধারণে খুঁজি প্রত্যয়।
দু'আশা'কে আমি গলাটিপে মারি,
ভালোবাসা আর বিশ্বাসে গড়িয়া পৃথিবী-
হবো মৃত্যুঞ্জয়।।
আমি পারবোই, আমি পারি,
বিধাতার সন্তুষ্টি বুঝি-
শোষকের রক্তচক্ষুর করিনা ভয়,
নিঃস্ব দুঃখী শোষিত'কে ডরি;
কাঙ্গালের ফরিয়াদ জানি-
দ্রুতই খোদা'র আরশে পৌঁছয়।
হায়েনা'র পশুত্বে আমি বিধ্বংসী,
দেশ-মানুষের কল্যাণে যদি আসি-
করিনা তবে মৃত্যুর ভয়।
দ্বিধা-দ্বন্দ্ব'কে কভু নাহি পূঁজি,
সাহসী, সংগ্রাম আর দৃঢ় প্রত্যয়ে গড়া-
আমি দুর্জ্জয়;
মৃত্যুকে- আমি করবোই জয়!___
২০১৬'তে প্রকাশ করেছিলাম সামুতে, একটু এডিট করেছি মাত্র।
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন