|| দিশেহারা ||
২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি উম্মাদ আজ-
পথের ভুলে দিশেহারা,
বিষণ্ণ সময়, কন্টক পথ-
সঙ্গী বিরহ যন্ত্রণা।
পথের টানে পথিক আমি-
সকাল সন্ধ্যা রাত্রির,
নই মন্থর- ছুটি দুরন্ত-
সদা থাকে এই মন অস্থির।
ডাকি ঈশ্বর, হইলো পর-
যাদের ভেবেছি আপন,
একা নির্জন- পথ দুর্গম-
বক্রতায় জীবন যাপন।
কে'চায় বল আঁধারের কালো-
পূর্ণিমা কোন রাতে,
বেরসিক মেঘ হানা দেয় বেশ-
ঢেকে দেয় জ্যোৎস্নাকে।
নিঃস্ব এ'রাত ব্যস্ততায় চাঁদ-
ভরতে ভুবন আলোয়,
কেউ নেই মোর-করে দিল দূর-
হারালাম আপন আলয়। ______
রি-পোস্ট,
আগে কবিতাটি ভেতরে ছিলো আরো দুটি কবিতার সঙ্গে।
বেশকিছু দিন যাবত নতুন কোন লেখাই লেখতে পারতেছি না, মনই বসছে না কোন লেখায়! তাই ভাবলাম পুরনো হলেও প্রথম পাতায় এটা নতুনই, তাছাড়া ব্লগে পোস্ট না করলে কেমন যেন অস্থির লাগে আমার, ভালো লাগেনা, নিজেকে মনে হয় হারিয়ে ফেলেছি ব্লগ থেকে।
পারছি ছবি আপলোড করতে, খুব ভালো লাগছে চেষ্টায় সফল হয়ে। প্রথমে কয়েকবার চেষ্টা করেও পারিনি, পরে মন্তব্যের ঘরে দেখি ছবি আপলোড হয়েছে, সেখান থেকেই পেষ্ট করে পোস্টে যুক্ত করে দিলাম।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন