সেদিন করো ক্ষমা
১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যেদিন মরে যাবো সেদিন অ-নে-ক কাঁদবে তুমি,
কান্নাভেজা সে'মুখ দেখতে পারবোনা শুধু আমি!
তোমার আগেই অনেক স্বজন শুনবে মরণ খবর,
কষ্টে সেদিন সবার চোখে'ই বইবে দুঃখের নহর।
শেষ দেখাটা দেখে-ই ঢাকবে আমার নিথর দে-হ,
কতটা প্রিয় তোমার ও'মুখ জানবেনা আর কে-হ!
তোমার আগেই কেউবা দিবে বুজে চোখের পাতা,
সাধ থাকিলেও সেদিন তোমায় হবেনা আর দেখা!
কিভাবে হা-য় অনন্ত-কাল থাকবো সেই ক-ব-রে-
শেষ-দেখা না-দেখলে দুঃখ থাকবে এ-ই অন্তরে!
কাঁদবো সেদিন দেখবেনা কেউ-চক্ষু বুজে র-বো;
শুনবেনা কেউ আত্ম-চিৎকার-দুঃখ কারে ক'বো।
কখনও কেউ বুঝতে চায়নি আমার ভালোবাসা!
ঘো-র দুরত্ব সুখ থেকে যার-মিছেই সকল আশা!
অনেক আগে স্বপ্ন দেখার ইচ্ছে যত সব হারিয়ে-
শূন্য-কভু স্বজন ধারে লাভ খুঁজি'নি সুখ মাড়িয়ে।
বুকফাটা কোন কান্নার সু-র আসবে ভেসে কানে,
দেখতে-ছুঁতে পারবোনা তবে-ভাসবে হৃদয় বানে।
সেইদিনের স-ব ব্যথার পাহাড় থাকবে বুকে জমা,
করবোনা আর আবদার কভু-সেদিন করো ক্ষমা।
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৯ সকাল ১০:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০১৬ সাল থেকে মোটরবাইক চালাই। স্পষ্ট মনে আছে, তখনকার দিনে প্রতি লিটার অকটেনের দাম ছিল ৮৯ টাকা। সেই থেকে আজ পর্যন্ত খুব কাছে থেকে দেখছি—কীভাবে ধাপে ধাপে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে... ...বাকিটুকু পড়ুন

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন