somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নাঈম জাহাঙ্গীর নয়ন
আমি অন্তর ভাঙা এক যুবক! সহজেই বুঝে যাই কান্নার সুরে-দুঃখটা কত গভীর,অনুভবে শিহরিত হই বাস্তব কত কঠিন, কতটা নির্মম হতে পারে মানুষ! shapnaneer.com 'স্বপ্ননীড়'।।

কেমনে মিলবে মাফ

১৭ ই মে, ২০১৯ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিসের বড়াই করিস'রে-মন দুনিয়ার উপর,
মরলে কদিন পরে কেউ-তোর নিবেনা খবর!
গড়লো কতই প্রাসাদ মঞ্জিল ধন-ক্ষমতা ব'লে,
রইলো না কেউ দম-ফুরাতেই সবাই গেল চলে।

দালানকোঠা ধনসম্পত্তি ভাবিস-না মন তোর,
অন্ধকারে হারাইবে সব আসবেনা আর ভোর।
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো বিলাও মানুষে নিজ,
এরচেয়ে বড় হয়না কিছুই ধনসম্পদ কি চিজ।

আমীর ফকির উত্তম অধম এইতো ভবের খেলা,
অনন্ত জীবন মানব প্রেমে গড়িও থাকতে বেলা।
রঙিন নেশায় রঙ্গ রসের দিনগুলো যায় বয়ে,
গুণী যাঁরা সুখ খুঁজে পায় সদা অন্যের জয়ে।

কৃপণ সদা আত্ম-খোরাক খুঁজে অন্যের মাঝে,
হিংসুটে পায় আত্ম-কষ্ট অন্যের ভালো কাজে।
যাদের জন্য অনেক কিছু গড়লে জগৎ জুড়ে,
তারাও হবে ভুলতে ব্যস্ত তিন-হাত মাটি খুঁড়ে।

নিজের বলে যাকিছু মন ভাবো তোমার আপন,
দূরেই রবে সবকিছু তোর পড়বে যেদিন কাফন।
আপন ভেবে আগলে রাখতে করছো কত পাপ,
পরের জন্য কি করলে মন কেমনে মিলবে মাফ।


৪-৫-২০১৯ইং, ঢাকা।

প্রিয় সামহোয়্যারইন ব্লগের শ্রদ্ধেয় প্রিয় সকল ভাই বন্ধু সহব্লগারদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনিয়মিত হওয়ায় সবার মন্তব্যের প্রতিউত্তর সময় মতো দিতে পারিনা বলে। আপনাদের সবার ভালোবাসা ও আন্তরিক উৎসাহদানে কৃতজ্ঞতা আমার, কারণ আপনাদের মাঝে এসেই আমি দুচার লাইন লিখার মতো একজন হতে পেরেছি, ভালো মন্দ যেটুকু লিখতে পারছি এর সবই সামু ও এখানকার উদারচিন্তার অধিকারী সকল ব্লগারদের আন্তরিক উৎসাহদানেই সম্ভব হয়েছে।
ব্লগে অনিয়মিত হওয়ার জন্য আমার লেখাতেও অনেক ভাটা পড়েছে, বলতে গেলে কিছুই লিখতে পারছি না এখন, তবে এতো প্রিয় প্লাটফর্ম কেমনে ভুলি, কেমনে ভুলে থাকবো আপনাদের আন্তরিক স্নেহ ভালোবাসা! তাই মাঝেমধ্যে এখানে আসি প্রিয় মানুষগুলোর সাথে দুচার কথা বিনিময় করার জন্য, আর এখানে কথা বিনিময়ের মাধ্যম পোস্ট, তাই কিছু একটা লিখে সংযোগ সৃষ্টি করার চেষ্টামাত্র।
আমার বর্তমান সময় অনেকটা ঝামেলাপূর্ণ, তারমধ্য নিজের মানসিক অস্থিরতা তো আছেই, তাই ইচ্ছা থাকার পরও অনেকসময় ব্লগে আসা হয় না, আমার নিজের ঝামেলা অস্থিরতা বিষণ্ণতা ঘেরা সময়ের কথা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছে আছে আমার একটন পোস্ট আকারে। দোয়া রাখবেন শ্রদ্ধেয় সকল।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৯ রাত ৮:৪২
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের নির্বাচনী ইশতেহার এবং আমার পর্যবেক্ষণ

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৭

বিএনপির প্রতি আমার যথেষ্ট ভালোবাসা কাজ করে, এবং ভালোবাসা আছে বলেই আমি তার প্রতিটি ভুল নিয়েই কথা বলতে চাই, যাতে সে শোধরাতে পারে। আপনিও যদি সঠিক সমালোচনা করেন, সত্যকে সত্য... ...বাকিটুকু পড়ুন

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×