কিন্তু এখানেও তুমি !! নতুন ফেসবুক আইডি খুলেছ। এখন ফেসবুকে বসলেই হোমপেজের ফ্রেন্ড সাজেশনে আসে তোমার নাম ! প্রতিদিনই বাড়ছে তোমার-আমার মিউচুয়াল ফ্রেন্ডের সংখ্যা। তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারিনা, যদি আবারো আমাকে ফিরিয়ে দাও! ফ্রেন্ড সাজেশনটা মুছে দিতে পারিনা, কষ্ট লাগে। মন থেকেই মুছতে পারিনি, ফেসবুকে মুছে কি লাভ ?!
তোমার প্রোফাইল থেকেই জানলাম, অনেক আনন্দে আছো তুমি। শ্বশুরবাড়িতে নতুন জীবন ভালই কাটছে তোমার। আমার কথা মনে পড়ে কি?? মনে পড়ে কি উঠতে-বসতে আমাকে উপদেশ দেওয়ার কথা? তোমার সুচিন্তিত উপদেশের অভাবে আমি উচ্ছন্নে যাচ্ছি প্রতিনিয়ত। সব সময়ই ভাবি, কি হবে বেচে থেকে? উত্তর খুজে পাইনা! উত্তরটা খুঁজে দিবে কি?
সূর্যাস্ত দেখার সময় মাঝে মাঝে মনে হয়, লাফ দেই ছাদ থেকে। কিন্তু পারিনা, বড্ড ভিতু আমি! আমাকে সাহসী করে যেতে পারনি, ভিতুই রয়ে গেছি। তাই বেঁচে থাকার বিতৃষ্ণা সহ্য করে আজো বেঁচে আছি। হয়তো মনের কোন এক কোণায় আজো তোমায় ফিরে পাবার স্বপ্ন জেগে রয়েছে। ফিরবে কি??
status courtesy: collected from a page of facebook.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




