অনেকদিন হয়ে গেল কথা হয় না তোমার সাথে,প্রায় এক বছর হয়ে আসছে,প্রায় ই খুব মনে পড়ে তোমাকে,শেষ যেদিন তোমার সাথে কথা বললাম সেদিনের কথা মনে পড়ে?
আমার সবকিছু মনে পড়ে,আমার স্মৃতির পটে সবকিছু আজো সজীব ও অমলিন...
সবাই বলে "time is the greatest healer"
সময় ই নাকি সবকিছু ঠিক করে দেবে
আবার অনেকে বলে এসব জিনিস নাকি খুব বেশিদিন মনে থাকে না
কোথায়?
ভুলতে তো পারি না।
চেষ্টা যে করিনি তা তো না,পারি না তো...
তোমার কি একটুও মনে পড়ে না সেই সুন্দর সময়গুলো?
নাকি এর চাইতেও ভাল সময় কাটাচ্ছ?
এখন ভয় লাগে,জানি না তোমার ফোন তা খোলা আছে কিনা,মিস কল দিয়ে চেক করতেও ভয় লাগে,যদি বন্ধ পাই !!!
সেই আঘাত সহ্য করার মত মানসিক শক্তি অবশিষ্ট আছে কিনা জানি না,তাই বুঝতেও পারি না,খুব ইচ্ছা করছে তোমার সাথে একটু কথা বলতে,মনে হচ্ছে একটা কল করি,করে জিজ্ঞাসা করি,এতদিন কল করলে না কেন?
কেন করলে না একটা কল? এতই তোমার ego?
কখনো কি ইচ্ছা করেনি ইগো তাকে ছুড়ে ফেলে একটা কল করতে?
কি করি আমি বল তো? অসহায় লাগছে,কিছুতেই ভুলতে পারি না,কারনে অকারনে তোমার কথা মনে পড়ে যায়,সবকিছু এলোমেলো লাগে...
অপেক্ষা করছি তোমার জন্য
করেই যাব হয়ত...
এভাবে অপেক্ষাতেই হয়ত কেটে যাবে জীবন টা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



