আমার মনের কথা...
০৩ রা মার্চ, ২০১৯ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাত হলো অনেক আগেই, এখন নিকষ কালো অন্ধকার আর নিস্তব্দতায় বেড়েছে তার গভীরতা। এই অন্ধকারের মাঝেও অজানা অচেনা অনেক শব্দ এসে কানের কাছে ভীড় জমায়। রাতের রাস্তায় চলা দু-একটা ভারী যানবাহন হঠাৎ তার গম্ভীর হর্ণের তীব্র শব্দে সমস্ত নিস্তব্ধতা চিরে টুকরো টুকরো করে দেয় ।
সেই হর্ণের শব্দের সাথে কুকুরের দল ভীতসন্ত্রস্ত হয়ে গলা উঁচিয়ে ডাক দিয়ে তাদের অবস্থান জানায়। রাত প্রহরী তাই দেখে, হাতে থাকা বাঁশিতে কিছুক্ষণ পর পর হুইসেল করে ভয় তাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে রাতের মৌলিকতা বলতে কিছু বাকি নেই।
জানালার কার্ণিশে হাত ধরে বসে সবই দেখে নীলা। দূর নদীতে আলো পড়ে হলদেটে আভা খেলা করে। নীলার উৎসুক চোখ দু'টো থেকে তা যেন কিছুতেই দৃষ্টিগোচর হতে চায় না। দৃশ্যতঃ এই মনে হয় রাতে সূর্য তার সন্ধ্যার ছায়া ফেলেছে।
যতদূর চোখ যায় ছোট ছোট আলোর মিছিল, একটুও ক্ষুন্ন হয়নি অন্ধকারের আধিপত্য। এই অন্ধকারের মত আমাদের মনে এমনি করেই অন্ধকার তার আধিপত্য বিস্তার করে যায়। আমরা বুঝতেই পারিনা কখন যে অজান্তেই আমরা ডুবে যাচ্ছি অন্ধকারের অতলান্তে। সত্তাকে বিক্রি করে দিয়ে আমরা হয়ে যাই নির্বাসিত। যেখানে আলো আছে কিন্তু অন্ধকার ডাকার ক্ষমতা সেই আলোর নেই।
~ নাজিব ইসলাম
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১১:০৬

বিরহকাতর মেঘদল
অবশেষে সকল অভিমান ভুলে
ঝরছে একটানা বাদলধারায়।
অবসন্ন মৃত্তিকা
বহু প্রতীক্ষিত আলিঙ্গনে
আহ্লাদে আকুলায়।
শীতল অবগাহনে চক্ষে নামে আনন্দাশ্রু
স্বাগতম স্বাগতম হে ধারাপাত!
ঝরো অবিরাম।
বৃষ্টির জলধারা বয়ে চলুক নিরন্তর !
পূর্ণ আবেগে
সৃষ্টি সুখের উল্লাসে
মেতে উঠি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম...
...বাকিটুকু পড়ুন
সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি...
...বাকিটুকু পড়ুন