somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমবাগান নিয়ে বিপাকে চাষীরা : ঝুঁকিতে হাজার কোটি টাকার ব্যবসা

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনৈতিক সহিংসতায় আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আমবাগান মালিকরা চরম বিপাকে পড়েছেন। গত চার মাসে রাজনৈতিক অস্থিরতায় আমবাগান বিক্রি না হওয়ায় বাগান মালিকরা পড়েছেন প্রায় এক হাজার কোটি টাকার ব্যবসায় ঝুঁকিতে। চাঁপাইনবাবগঞ্জে এবার আমবাগানগুলোতে প্রচুর মুকুল এলেও মার্চের ঘনকুয়াশায় প্রায় বাগানের মুকুল নষ্ট হয়ে যায়। এরপরেও প্রতিটি আমবাগানে আমের সমারোহে ভরপুর। বিস্তীর্ণ বাগানগুলোতে শুধু আম আর আম।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, জেলার ৫টি উপজেলায় প্রায় ২৪ হাজার হেক্টর জমিতে সাড়ে ১৮ লাখ আমগাছ রয়েছে। এর মধ্যে শিবগঞ্জের ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে ৯ লাখ ৮৩ হাজার ৪৮০, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৪ হাজার ১শ ৫৫ হেক্টর জমিতে ৩ লাখ ১৯ হাজার ৯শ ৮০, গোমস্তাপুরে ২ হাজার ৯শ ১৫ হেক্টর জমিতে ২ লাখ ৩৪ হাজার ৮শ ২৫, ভোলাহাটে ২ হাজার ৫০ হেক্টর জমিতে এক লাখ ৫২ হাজার ৯শ ও নাচোলে এক হাজার ৬শ ৬০ হেক্টর জমিতে এক লাখ ৩২ হাজার ৮শ ১৫টি আমগাছ রয়েছে।
চলতি মৌসুমে জেলায় আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ লাখ ১৫ হাজার মেট্রিক টন। ২০১২ সালে ২৩ হাজার ২শ ৮০ হেক্টর জমিতে ১৭ লাখ ৮১ হাজার ৯শ ৩০টি আম গাছে উৎপাদন হয়েছিল ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন আম। ইদানীং বাগানগুলোতে কুদরতীভাবে উৎপাদন বাড়ছে। কৃষি বিভাগ জানায়, এক সপ্তাহের মধ্যে আগাম জাতের আম বাজারে বেচাকেনা শুরু হবে। আমচাষীরা দীর্ঘ অপেক্ষা শেষে কাঙ্খিত বৃষ্টি পাওয়া, আমের বোটা শক্ত ও আম ঝরে পড়া বন্ধ এবং আমের আকার দ্রুত বৃদ্ধি পাওয়ায় হতাশা অনেকটা কেটেছে। তবে গত ২৮ ফেব্রুয়ারি জামাত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লীবিদ্যুৎ অফিস পোড়ানো, পুলিশ-জামাত-আওয়ামী লীগের সংঘর্ষে ১০ জনের প্রাণহানি, শতাধিক বাড়ি-ঘর, দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মামলা ও জামাতী সন্ত্রাসীদের গুপ্তহামলার আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
দফায় দফায় জাতীয় ও আঞ্চলিক হরতালে অস্থিতিশীলতা বিরাজ করায় জেলার প্রায় আমবাগান কেনাবেচা বন্ধ হয়ে গেছে। আগামীতে রাজনৈতিক কর্মসূচি (হরতাল/অবরোধ) অব্যাহত থাকার আশঙ্কায় দেশের ঢাকা, কুমিল্লা, ফেনী, চৌমুহনী, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ স্থানীয় আমব্যবসায়ীরা বাগান কেনায় তেমন আগ্রহ দেখাচ্ছে না। রেহাইচরের আম ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে প্রতিবার এসময় তার চারটি বাগান কয়েকদফা কেনাবেচা হলেও এবার ঘনঘন হরতাল ও রাজনৈতিক সহিসংতার কারণে তা হয়নি। আমের গুটি অবস্থায় বেচাকেনা করে শুরুতেই কয়েক লাখ টাকা লাভ করলেও এবার একেবারেই বাগান বিক্রি নাই। দেশের আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে এ ভরা মৌসুমে আমচাষী ও ব্যবসায়ীদের স্বার্থে আমকে পচনশীল হিসেবে বিবেচনা করে হরতাল/অবরোধের আওতার বাইরে রাখার দাবি জানিয়েছেন জেলার সবচেয়ে বড় আমবাজার কানসাটের আড়তদার সমিতির সভাপতি হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক কাজি এমদাদ।
কানসাটের আম ব্যবসায়ী আনসারুল জানান, দীর্ঘ মেয়াদে বড় বড় ৫টি বাগান কেনা থাকলেও এ বছর হরতাল ও পরিবহন সমস্যায় লোকসানের আশঙ্কায় বাইরে থেকে কোনো ব্যবসায়ী এবার বাগান কিনছেন না। ভোলাহাটের আম ব্যবসায়ী শাহ আলম বলেন, ‘রাজনৈতিক সঙ্কট দূর না হলে ২০ হাজারের বেশি আমব্যবসায়ী চলতি মৌসুমে চরম ভোগান্তি ও লোকসানের মুখে পড়বে।’ কৃষি বিভাগ জানায়, আম মৌসুমে এখানকার এক লাখ মানুষ ঝুড়ি করা, বাগান পাহারা ও পরিচর্যা, আমপাড়া, টুকরি করা ও পরিবহন (ভ্যান ও ট্রাক) কাজে জীবিকা নির্বাহ করে।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×