somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজশাহীতে ১৮ দলের প্রার্থী বুলবুলের বাবা ‘রাজাকার’ ছিলো

১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের বাবা ডা. আবদুর রশিদ রাজাকার ছিলেন বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। একই সঙ্গে, তারা বুলবুলকে প্রত্যাখ্যান করার আহ্বান জানান।


বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগরীর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক ডা. আবদুল মান্নান।


তিনি বলেন, মোসাদ্দেক হোসেন বুলবুলের বাবা ডা. আবদুর রশিদ মুক্তিযুদ্ধ চলাকালে শান্তি কমিটির একজন সক্রিয় সদস্য হিসেবে নানা অপকর্মে যুক্ত ছিলেন। এছাড়া সেই সময় তিনিসহ ডা. আবদুল মজিদ, আবদুর রহমান, মাওলানা আবদুল আজিজ, আবদুস কুদ্দুস সরকারের যোগসাজসে পুঠিয়ায় ঘরবাড়িতে ভাঙচুর, আগুন ও নির্বিচারে গণহত্যা চালানো হয়। দেশ স্বাধীনের পর আবদুর রশিদ পুঠিয়া ছেড়ে পালিয়ে যান। পরে তিনি রাজশাহী মহানগরীর উপশহরে বসবাস শুরু করেন।

সংবাদ সম্মেলনে জানান হয়, পুঠিয়া গিয়ে তদন্ত করে শান্তি কমিটির সঙ্গে আবদুর রশিদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ সময় তারা বুলবুলকে প্রত্যাখ্যান করে স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করার আহ্বান জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবদুল মান্নান জানান, মুক্তিযোদ্ধা কমান্ড রাজশাহী জেলার সাবেক কমান্ডার নজরুল ইসলাম খোকা সম্প্রতি বুলবুলের বাবা আবদুর রশিদকে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে পরিচয় করিয়ে দিয়ে ভোট চাইছেন। জাতিকে মিথ্যা ও বিভ্রান্তি থেকে দূরে রাখতে তারা এ সংবাদ সম্মেলন করেছেন।


এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্য জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, শফিকুর রহমান রাজা, ফরহাদ আলী মিয়া, বরজাহান আলী, রবিউল ইসলাম, সিরাজুল ইসলাম মৃধা, বদিউজ্জামান চৌধুরী, মোতাহার হোসেন, আব্দুস সাত্তার, হুমায়ুন কবীর, আব্দুল হান্নান, পুঠিয়া থানার মুক্তিযোদ্ধা রওশন আলী, ওয়াজেদ আলী শাহ, আবুল হোসেন, আব্দুল কাদের, মইনুদ্দিন আহমেদ প্রমুখ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×