জাতি হিসেবে অতীত ভুলে যাওয়া আমাদের একটা বদ-খাসলত হয়ে দাঁড়িয়েছে।
২০০৬ সালের ২৬ অক্টোবর। তৎকালীন বিরোধীদল আওয়ামীলীগ নিজেদের দাবি-দাওয়া আদায় করতে কোনও পূর্বঘোষণা ছাড়াই ঐদিন ঢাকার প্রবেশ পথ গুলোতে (চিটাগাং রোড, আব্দুল্লাহপুর প্রভৃতি স্থানে) অবরোধ সৃষ্টি করে। ঈদের পর ঢাকা অগন্তুক মানুষগুলোকে আটকে দিয়ে উন্মাতাল গাড়ি ভাংচুর চালায়। সেদিন বাড়ি থেকে ফিরে আসতে গিয়ে চিটাগাং রোড এলাকায় আমাদের গাড়ীটা বাধাগ্রস্থ ও ভাংচুরের শিকার হওয়ায় সেখান থেকে হেঁটে আমাকে খিলগাঁও-এর বাসায় আসতে হয়েছিল। হাজার হাজার ভুক্তভোগী মানুষ লাগেজ-ব্যাগেজ হাতে/কাঁধে/মাথায় নিয়ে, শিশু-বৃদ্ধদের কোলে নিয়ে কাঁচপুর থেকে ধানমন্ডি/গুলশান বা অন্যান্য জায়গায় যেতে দেখেছি। এরপর ২৮ অক্টোবরের কথাতো সবারই জানা।
কিন্তু সে আক্রান্ত মানুষগুলোই নাকি ২০০৯ সালের জাতীয় নির্বাচনে আক্রমনকারী আ:লীগকে তিন চতুর্থাংশ সংসদীয় আসনে জয়যুক্ত করেছিল।
এবার ২০১৩ সাল। আম্লীগ এখন সরকারে। তাদের কিছু আচরণে অসন্তুষ্ঠ হয়ে (যদিও কাজটা করেছেন মহামান্য আদালত, কিন্তু দেশের মানুষ এমনকি গণজাগরণ মঞ্চ পর্যন্ত আদালতের রায়কে সরকারের সিদ্ধান্ত বলেই মনে করে) জামাত আগে থেকে ঘোষণা দিয়ে ঈদের পর ১২-১৩ আগস্ট হরতাল ডেকেছে।
তো, জনতার কাছে তাদের হরতাল প্রত্যাখ্যাত হলে মানুষ ঢাকা ফিরবে, গাড়ীঘোড়া চলবে, সমস্যা নেই। আর সে হরতালে মানুষ সমর্থন করলে অতিরিক্ত ২দিন ছুটি কাটিয়ে ঢাকা ফিরবে। এইতো! অথচ সেদিনকার সে আক্রমণকারী আম্লীগ আর বাম-মন্ত্রীদের সে হরতাল নিয়ে কী মায়াকান্না!
আহারে! হতে পারে ঐদিন জামাত যদি আক্রমণকারী হয় তবে আগামী নির্বাচনে তারাও দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হবে। সমীকরণ আসলে কোনটা?
'দেশের মানুষ কি তাদের উপর আক্রমণকারীদেরকে নির্বাচনে বেশি পছন্দ করে? নাকি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনের ছদ্মাবরণে অন্য কিছু হয়েছিল?'
আমার পরিচিত অনেককেও এই হরতাল নিয়ে হা-হুতাশ করতে দেখলাম। ভাইরে এত দ্রুত সবকিছু ভুলে যান কেন? এটাই আমাদের বাংলাদেশ। জয় বাংলা!
এসবের মধ্যেই সবাইকে ঈদ মোবারক জানিয়ে বাড়ি যাচ্ছি। প্রত্যাশা শুধু যখন ফিরবো তখন যেন ২০০৬ সালের ঘটনাচক্রের পূনরাবৃত্তি না হয়। আমীন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

