বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছে,
বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন-হাদিস চষে...
হা জাতিয় কবি যখন বেঁচে ছিলেন তখন হয়ত কোরআন-হাদিসে তালাকের ফতোয়া খুঁজা হত, আজ আলেম ওলামাদের এ দায়িত্ব থেকে ও অব্বহতি দেয়া হয়েছে, তার উপর ইসলাম ও কোরআন-হাদিস নিয়ে কটূক্তি করা কারো কারোর কাছে স্মার্টনেসে পরিনত হয়েছে সতরাং এ প্রসঙ্গ বাদ, আসি প্রথম চড়নে।
বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে আমরা তখন পিছে, হা ঠিক তাই, ১০০ তে ১০০...
বিশ্বের নানা দেশ যখন শিক্ষার্থীদের জন্য স্কলারশীপ দিচ্ছে, দিচ্ছে স্টুডেন্ট লোণ, শিক্ষাকে করছে মৌলিক অধিকার আমরা তখন চালো করছি শিক্ষার উপর ভেট... হা বটে ই তো, নাহলে আমরা পিছাব কী করে...!?
একটা একতরফা ধারণা আছে যে টাকা ওয়ালাদের সন্তানেরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের কি পরিসংখ্যান আছে যে পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে সবার জন্য আসন বরাদ্ধ আছে কী না?? কত মানুষ জায়গা-জমি বিক্রি করে সন্তানকে পড়া লিখা শিখাচ্ছে তার ক জন হিসাব রাখছে।
চাই বিনা মূল্লে শিক্ষা অন্তত স্বল্প মূল্লে শিক্ষা, উচ্চ মূল্লে শিক্ষা তার উপরে ভেট নয়...
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



