somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ সময়ে সৈয়দ আশরাফের উপলব্ধিঃ বাংলাদেশ অদ্ভুত দেশ : নাম পরিবর্তন অশুভ প্রতিযোগিতা

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ আসলে একটা অদ্ভুত দেশ। এখানে যে কেউ তার নামে যে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করতে পারে। অথচ ইউরোপের অনেক দেশে কারও মৃত্যুর কমপক্ষে দশ বছর, কোনো কোনো ক্ষেত্রে ২৫ বছর পর ভাবা হয় যে, তার নামে কোনো প্রতিষ্ঠান হবে কিনা। আর আমাদের দেশে মৃত্যু তো দূরের কথা, জীবিত অবস্থায়ই প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এটা একটা অশুভ প্রতিযোগিতা এবং এটা খুবই দুঃখজনক।
এ দেশে এক সরকারের সময় অনেক নামকরণ করা হয়, আবার আরেক সরকার এসে সে নাম পাল্টে নতুন নাম দেয়। এখন এমন একটা সিকিউরড নাম দেয়ার প্রতিযোগিতা চলছে, যাতে কোনো সরকার এসে তা পরিবর্তন করতে না পারে। তিনি উদাহরণ টেনে বলেন, চট্টগ্রাম বিমানবন্দরের নাম ছিল এমএ হান্নান বিমানবন্দর। বিএনপি এসে এ নাম বদলে করেছে শাহ আমানত বিমানবন্দর। তেমনিভাবে আ্ওয়ামী লীগ ক্ষমতায় এসে জিয়াউর রহমান বিমানবন্দরকে করেছে শাহজালাল বিমানবন্দর। পীর আউলিয়াদের নামে নামকরণ করা হলে কেউ এ নাম পরিবর্তনের সাহস পাবে না। তাদের নাম যদি পরিবর্তন করা হয়, তবে গজবের সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, এ দেশে নাম পরিবর্তনের যে প্রতিযোগিতা শুরু হয়েছে, দেখা যাবে শেষ পর্যন্ত দুই-চারজনের নাম ঠিক থাকবে। একসময় সারাদেশে সব প্রতিষ্ঠান হয়ে যাবে শাহ আমানত ও শাহজালালের নামে। তিনি বিষয়টিকে একটি অশুভ প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করেন।
তিনি গতকাল দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাবের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

আল্লাহর কাছে এই শবে ক্বদ্বরের রাইতে দুয়া করি, "আল্লাহ সবাইরে যেন সব কিছুতেই এই হেদায়েত করেন"।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×