somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরশাদের সিদ্ধান্ত গণবিরোধী : প্রতিবাদ না করলে ইতিহাস ক্ষমা করবে না - কাজী জাফর

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদ জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। তার ‘লজ্জাজনক’ ও ‘গণবিরোধী’ কার্যকলাপের পরও চুপচাপ থাকলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীকে নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কাজী জাফর বলেন, অসুস্থতা কাটিয়ে উঠলে তিনি পরবর্তী দিকনির্দেশনা দেবেন। জাতীয় পার্টির ‘সর্বদলীয় সরকারে’ যোগদান ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে তিনি গোটা জাতির মতোই স্তম্ভিত ও হতাশ।
কাজী জাফর আহমদ দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে থাকা সরকারের অনুগত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণ করুন।’ তিনি সুস্থ হলেই দলের অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য, সংসদ সদস্য ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানাবেন বলে উল্লেখ করেছেন।
তিনি দাবি করেন, সর্বদলীয় সরকারে যোগ দেয়ার প্রশ্নে এরশাদ জাতীয় পার্টির অধিকাংশ নেতাকে না জানিয়ে কিছু সুবিধাবাদী ও দোদুল্যমান মন্ত্রিত্বলোভী নেতাকে আওয়ামী লীগের ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রিত্বে বসিয়েছেন। কাজী জাফরের ভাষায়, ‘আমরা মনে করি দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামকে উপেক্ষা করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পার্টির গৃহীত পূর্বাপর অবস্থানের বিপরীত এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।’
কাজী জাফর আরও বলেন, দলটিকে এরশাদ গণধিকৃত দলে পরিণত করেছেন। যারা সর্বদলীয় সরকারে যোগ দিয়েছেন, তারা নিজ এলাকায় অবাঞ্ছিত হয়েছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল হচ্ছে। কাজী জাফরের মতে, তিল তিল করে তিনি (কাজী জাফর) যে দল গড়েছেন, সেটির এ অবস্থা দেখে তিনি ব্যথিত।
সরকারের উদ্দেশে কাজী জাফর বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের গণদাবি অবিলম্বে মেনে নিন এবং দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন।’ তার মতে, দেশের সঙ্কট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। একমাত্র এর মাধ্যমেই জাতীয় সংলাপ এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পথ সুগম হতে পারে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×