সংবাদ সম্মেলনে এরশাদ বলেছেন, ‘সব দল নির্বাচন অংশ না নেয়ায় তার দল বর্তমান তফসিলে নির্বাচনে অংশ নেবে না।’ এক মঞ্জুর হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ার ভয় দেখিয়ে তাকে নির্বাচনে বাধ্য করা হয়েছে বলেও তিনি স্পষ্ট করেই জানিয়েছেন।
এরশাদের এই ঘোষণার পরেও সিদ্ধান্তের ‘বিশ্বাসযোগ্যতা’ নিয়ে সংশয় দেখা দিয়েছে তারই দীর্ঘদিনের মিত্র আওয়ামী শিবিরে। যেমনটি প্রবীণ নেতা ও দলের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘এই সিদ্ধান্ত স্বাভাবিক এরশাদের নয়। তিনি সাময়িকভাবে ক্ষুব্ধ হতে পারেন। স্বাভাবিক হলে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন বলে আশার বিশ্বাস।’
উপদেষ্টা পরিষদের আরেক সদস্য গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘এরশাদ যে সিদ্ধান্ত নিয়েছেন, তা তাদের (জাতীয় পার্টি) সবাই অবহিত নন। অনেকের সঙ্গে কথা বলে সেটা জেনেছি। সুতরাং অপেক্ষা করেন, দেখেন।’
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ শেষ কথা বলে ফেলেছেন, এটা মনে করার কোনো কারণ নেই। লেটেস্টেরও লেটেস্ট থাকতে পারে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে আগামী এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক এরশাদের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, ‘এরশাদ যে আবারো তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন না, তা তিনি নিজেও হয়তো জানেন না।’
এরশাদের এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া শুধু বিরোধী দলগুলোর পক্ষ থেকেই আসেনি, এসেছে তার নিজ দলের ভেতর থেকেও। দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা তার ছবিতে ঝাড়ুপেটা ও জুতা নিক্ষেপ করেছে এবং শিশুদের দিয়ে তার প্রতিকৃতির ওপর প্রসাব করানোর মত নিকৃষ্টতর কাজও দেখা গেছে।
পাশাপাশি একতরফা নির্বাচনে অংশ নেয়ার ঘোষণায় জাতীয় পার্টিতে ভাঙন অনিবার্য হয়ে ওঠে। এরশাদের পরেই জাতীয় পার্টির সবচেয়ে প্রভাবশালী নেতা, দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ নতুন জাতীয় পার্টির করার ঘোষণা দেন।
কাজী জাফর উল্টো এরশাদকে বহিষ্কার করে নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেন। অনেক নেতাও তাকে সমর্থন দেন। শুধু নতুন দল করার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি কাজী জাফর। একতরফা নির্বাচনে যোগদানের জন্য কোটি কোটি টাকার আর্থিক লেনদেনসহ এরশাদের নানা তথ্য ‘ফাঁস’ করে দেয়া শুরু করেন।
এরপরেই আজকের এই পল্টি।
এখন সময়ই বলবে এরশাদ সাহেব আবার কি ঘোষনা দেন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



