somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তচিন্তা: সাইফ ভুইয়া সহ সবাইকে খোলা চিঠি

১৪ ই জুন, ২০০৬ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাইফ ভুইয়া, মুক্তচিন্তা বিষয়ক আপনার লেখাটি পড়লাম। আপনি ভাল লেখক, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু মুক্তচিন্তা তথা স্বাধীন চিন্তা নিয়ে আপনার কথার যে বোমাবাজী, তাতে আমার কিছু বক্তব্য রয়েছে। আপনি শয়তানকে মুক্তচিন্তার সাথে মিলিয়ে যে খিচুরী পরিবেশন করছেন, দেখতে পাচ্ছি তা দেদারসে বিক্রি হচ্ছে বাজারে। একজন দুজন টের পেলেও অনেকেই টের পায়নি যে আপনার মশলায় ভেজাল ছিল। যারা টের পেয়েছে, তারা মশলা পাল্টাতে বলছেন। এই ভেজালটুকু না থাকলে আমি কিছু বলতাম না। ভাবতাম এটা একটা ধর্মবিষয়ক লেখা, ধর্মপালন, ধর্ম নিয়ে লেখালেখি আপনার নিজস্ব স্বাধীনতা। আমার অভ্যাস, আমার বোধ সবসময়েই কারো নিজস্ব স্বাধীনতায় হাত দেয়া থেকে বিরত রাখে।

শয়তান মুক্তচিন্তার অধিকারী ছিলনা। শয়তান ছিল বদ চিন্তার অধিকারী। মানুষকে বদপথে পরিচালিত করা, একজনের বিরুদ্ধে আরেকজনকে প্ররোচিত করাই ছিল তার কাজ। তার কাজ ছিল মানুষের ভেতরে অরাজকতা সৃষ্টি করা। শয়তানকে এভাবেই পরিচিত করানো হয়েছে, মুক্তচিন্তার ধারক হিসেবে নয়। আপনি তো ভালো কবিতা লেখেন, আপনার কবিতা যে আমার ভালো লাগে তা অনেকবারই বলেছি, সামনেও ভালো লাগলে বলব। তারপরেও মুক্তচিন্তা নাহয় না ই হলো, আশা করতে পারি নিদেনপক্ষে সুস্থচিন্তার অধিকারী আপনি। আমার লেখা, আমার প্রশ্ন, তার সাথে মিলিয়ে সিমরান সিকদারের প্রতিক্রিয়া ও আমার প্রতি তার ব্যাবহার পাশাপাশি দাঁড় করিয়ে বলুন। কার উপর তথাকথিত শয়তানের প্রভাব বেশী ?

মুক্তচিন্তান লাগামহীন, এর প্রয়োগে ভাল মন্দ দুটোই থাকতে পারে। আপনার ভেতরেও মুক্তচিন্তা রয়েছে। না হলে আপনি কবিতা লিখতে পারতেন না। আমি সে চিন্তাকে ভালো বলি, আপনি হয়তো তাকে এতটা ভাল হিসেবে দেখেন না। হয়তো সেজন্যেই আপনি আপনার প্রোফাইলে লিখেছেন, নিজে ভাল মানুষ নন। আপনার মনে কি কবিতা লেখার কারণে কোন অপরাধবোধ কাজ করে ?

আমি আমার মুক্তচিন্তার ভাল দিকগুলো ব্যবহার করি। করি কারো ভয়ে নয়। এমনকি ঈশ্বরের ভয়েও নয়। এই ভয়ের প্রয়োজন আমার নেই। আমি আমার বোধের উপর বিশ্বাসী। এই বোধ আমার ভেতরে তৈরী করেছে আমার শিক্ষা, আমার সমাজবোধ, আমার মনুষ্যত্ব। এই বোধ আমাকে শিখিয়েছে, সৃষ্টিকে সন্মান করা, সৃষ্টির জীবকে সন্মান করা। এই বোধ আমাকে শিখিয়েছে, মানুষকে সন্মান করা, অন্যের অধিকারের প্রতি সচেতন থাকা, অন্যকে আঘাত না করা। আমি তা পালন করি, পালন করতে আমার সামান্যতমও বেগ পেতে হয়না, তাই মুক্তচিন্তায় কোন ভয় নেই আমার।

যাদের সে ভয় রয়েছে, তারা তাদের মুক্তচিন্তায় লাগাম টানুক, নিজেকে জেলখানায় বন্দী করে রাখুক, তাতে আমার কিছুই যায় আসে না। এটা তাদের ব্যাপার, নিজেদের উপর তাদের বিশ্বাসের ব্যাপার। আমার বিশ্বাস, তাতে হয়তো সমাজের ভালোই হবে। যারা মুক্তচিন্তার প্রয়োগ জানেনা তাদেরকে ভয়ের মাঝেই রাখা দরকার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×