এটুকু পথেই হোচট, দেরীটুকুও হল তাই ?
রাংতায় মোড়ানো বাতাস,
সন্দেশ আর আড়ং মহাকাব্যের।
তোমরা কি ছিলে সেখানে ?
নীল শাড়ীতে মেয়েটিকে দেখেলাম
গতকাল পাহাড়ে গিয়ে কেঁদেই ফিরেছে একা ।
লোডশেডিং ছিলনা যদিও,
তারপরও কেঁদেছে অনেক, টুকরো টুকরো শিশির !
কেউ কিছুই বললোনা তাই ।
এতটা খুনশুটি ভালো নয়,
ব্যাথা লাগবে কবিতার শরীরে।
সেদিন নীলে নীলে হারালো কেউ,
বর্ষার প্রথম সন্ধ্যার মতো
টিপ টিপ, টিপ টিপ।
হাটু বেয়ে শব্দ আসে উরুসন্ধিতে,
কবিতার গায়ে হাত দাও প্রেয়সীর
ভালো লাগবে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




