somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতান্ত্রিক ভোটপ্রথা, তুলনামূলক বিচারে বাংলাদেশ ও জার্মানী

১৯ শে জুন, ২০০৬ ভোর ৬:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি গনতান্ত্রিক দেশেই ভোটাভোটর মাধ্যমে সরকার নির্বাচন করা হয়। তবে এই ভোটাভোটির পদ্ধতি সব দেশে এক নয়। জার্মানীর ভোটপদ্ধতি আমাদের দেশের চেয়ে বেশ অন্যরকম। তবে আমার কাছে এ পদ্ধতি বেশ যুক্তিসঙ্গত মনে হয়। আগ্রগী হলে পড়ে দেখতে পারেন। আপনাদের কাছেও হয়তো ভালোই মনে হবে।

ধরুন একটি দেশে পার্লামেন্টে 600 আসন রয়েছে। রাজনৈতিক দল রয়েছে তিনটি। দল ক, দল খ ও দল গ। সে দেশটি বাংলাদেশ হলে দেশটিকে 600 ভোট এলাকায় ভাগ করা হতো। প্রতিটি এলাকা থেকে প্রতি দলের একজন করে প্রার্থী জনগনের ভোটপ্রার্খী। ভোটাভোটি শেষ হলো কোন একদিন। ক দল পেলো 420 টা আসন। খ দল পেলো বাকী 180 টি আসন। গ দল কোন আসনই পেলো না। কিন্তু দেশে প্রদত্ত সমস্ত ভেটের হার (পাওয়া আসনের হার নয়) হিসেব করে দেখা গেল যে ক দল পেয়েছে 50%, খ দল পেয়েছে 30%, গ দল পেয়েছে 20%। অর্খ দাড়াচ্ছে এই যে গ দলকে যে 20% জনগন ভোট দিলেন, তাদের কোন কথাই পার্লামেন্টে পেঁৗছাবে না। বিরোধী দল হিসেবেও নয়।

এবার তুলনামূলক বিচারের জন্যে ধরে নিই দেশটা হলো জার্মানী। সেখানেও তিনটি রাজনৈতিক দল, ক, খ ও গ ও পার্লামেন্টে 600 আসন। এক্ষেত্রে দেশটিকে ভাগ করা হবে 300 ভোট এলাকায়। প্রতি এলাকা থেকে একজন প্রার্থী এখানেও জনগনের ভোটপ্রার্থী, তাদেরকে সরাসরি প্রার্খী বলা যেতে পারে। তাহলে বাকী 300 আসন কাদেরকে দিয়ে পূর্ন করা হবে ? মজাটা সেখানেই।

সরাসরি প্রার্থী ছাড়াও প্রতিটি দলেও সম্ভাব্য সাংসদের একটি তালিকা করা হয় । প্রতিটি ভোটারের দুটি করে ভোট থাকে। প্রখম ভোট এলাকার সরাসরি প্রার্থীর জন্যে, দ্বিতীয় ভোট কোন একটি পছন্দসই দলের জন্যে। সরাসরি প্রার্থীরা প্রথম ভোটে নির্বাচিত হবার পর পছন্দসই দলের প্রাপ্ত দ্বিতীয় ভোটকে শতকরা হিসেবে প্রতিটি দলের জন্যে ভাগ করা হয়। সে অনুযায়ী সরাসরি প্রাপ্ত আসনের পাশাপাশি বাকী তিনশো আসন সে শতকরা হারে তিনটি দলের মাঝে ভাগ করে দেয়া হয়। সম্ভাব্য সাংসদের তালিকা থেকে ক্রমানুযায়ী দল তাদের সাংসদ নির্বাচন করে।

লাভ হলো এই যে, বাংলাদেশের নির্বাচনে যে দল 20% ভোট পেয়েও সংসদে কোন আসন পেলোনা, জার্মানী হলে তারাও বেশ কয়েকটি আসন পেয়ে যেত। জনগনের যে অংশ তাদেরকে ভোট দিলেন, তাদের সিদ্ধান্তও পুরোপুরি অগ্রাহ্য রইল না। তারা হয়তো অন্য একটি দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠনেও অংশ নিতে পারে। জনগনের দেয়া ভোট অনুযায়ী আসনের ভাগাভাগিও অনেকটা সুসম। তবে 5% এর নীচে কোন দল দ্বিতীয় ভোট পেলে তাদেরকে কোন আসন দেয়া হয় না।

গতবছরের নির্বাচনে ছোট দলগুলো প্রাপ্ত ভোটের প্রভাবেই এখানকার বড় দুটো দল কোয়ালিশন করতে বাধ্য হয়েছে। তারা তাদের পারস্পরিক বিরুদ্ধ মতামতে সমঝোতা করতে বাধ্য হয়েছে ও একটি এ অবধি সফল সরকার গঠন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের বি এন পি ও আওয়ামী লীগ কোয়ালিশন করে সরকার গঠন করেছে, এমন কিছু আমরা কল্পনা করতে পাবি কি?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস কে প্রাণঢালা শুভেচ্ছা

লিখেছেন অপলক , ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪৯




অনেকেই ভেবেছিল, তত্বাবধায়ক সরকার থেকে ড. মোহাম্মদ ইউনুস স্যার সরে যাবেন না। ক্ষমতার লোভ ছাড়া অত সহজ না। জুলাই ২৪এর আন্দোলনের পর দেশে যে ভয়ঙ্কর অবস্থা ছিল, সেখানে... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×