যাতায়াতে এতাটা শঙ্কিত ?
পাহাড় নিচ্ছিদ্র হলেও পিপড়েদের সেখানেই ঘর
সিগারেটে টান কতোবারই পুড়ে দেয় জিব !
কোথাও একটা জলের গ্লাস ছিল কাছে
মূহুর্তেই অকারণে খালি।
ঘাটটি শেওলাধরা হলেও জলটি বেশ ভালো পুকুরের।
তুমি আর আমি বা আমি আর তুমি
এ নিয়ে গনিত তর্ক অযথাই মিলেমিশে একাকার।
এতো কিছু বোঝে কি সবাই ?
একরঙ্গা রোদে পা রেখে যে মেয়েটা সারাদিন
কারো প্রতীক্ষায়-
সে হয়তো বুঝবে বা বুঝবে-
'একটা বনের মাঝে পথ হারাইয়া ফেলা'
কোন শকুন্তলা।
রাতটি বাসী হলেও কষ্ট পেয়োনা অকারণে।
প্লাষ্টিকের সরিসৃপ গা অনেক সময়েই বেশ
নরম আর তুলতুলে।
তাই বলে
রতিসংগ্রাম কি প্রতিবারই সুখ ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




